শনিবার ● ২৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে
বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে

রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৭ জুলাই, শনিবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে ঢাকার মহানগর মেট্রোপলিটন আদালত এই আদেশ দেন।
আগামী ৩ আগস্ট রিমান্ড শেষে তাদের আবার আদালতে হাজির করা হবে।
আসামিপক্ষে আজ আদালতে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ, আবু বকর সিদ্দিক ও তানজিম চৌধুরী।
আইনজীবী আবু বকর সিদ্দিক আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আইনজীবী বলেন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। এজাহারে তার নাম নেই।
এর আগে গত বৃহস্পতিবার রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে বিএনপির এই নেতাকে আটক করে ডিবি পুলিশ।
সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন ব্যাপক সহিংস রূপ নেয়। এতে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। ব্যাপক নাশকতায় ক্ষতি হয় হাজার হাজার কোটি টাকার।
বিষয়: #এ্যানি #নেতা #বিএনপি #রিমান্ড










ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১ 