শিরোনাম:
●   শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ ●   রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক ●   যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ●   নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল ●   বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com ●   নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩ ●   বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস ●   হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী ●   চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক ●   হবিগঞ্জে ১২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক ●   শোক সংবাদ: প্রবীণ সাংবাদিক আবু সাঈদ আর নেই ●   শোক সংবাদ: বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান আর নেই ●   দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর প্রবাসী নিহত: প্রবাসীদের মাঝে উদ্বেগ ●   চুনারুঘাটে যুবককে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ ●   চুনারুঘাটের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য দুলাল ভূইয়া আর নেই: শোকের ছায়া ●   হবিগঞ্জে বিজিবি’র বড় অভিযান: ইটের ভেতর থেকে ২ কোটি টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ ●   সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬ ●   দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » দেশের প্রথম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস ‘জিপিফাই আনলিমিটেড’ আনল গ্রামীণফোন
প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » দেশের প্রথম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস ‘জিপিফাই আনলিমিটেড’ আনল গ্রামীণফোন
৪৪২ বার পঠিত
সোমবার ● ১৫ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের প্রথম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস ‘জিপিফাই আনলিমিটেড’ আনল গ্রামীণফোন

বজ্রকণ্ঠ নিউজ
দেশের প্রথম ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস ‘জিপিফাই আনলিমিটেড’ আনল গ্রামীণফোন
বাংলাদেশে প্রথমবারের মত ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস সার্ভিস ’জিপিফাই আনলিমিটেড’ আনল স্মার্ট কানেক্টিভিটি প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। দেশের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। একীভূত লাইসেন্সের নীতিমালা মেনে আবাসিক ও ব্যবসা ক্ষেত্রে ফিক্সড ওয়ারলেস অ্যাক্সেস (এফডব্লিউএ) প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্য ও উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করবে উদ্ভাবনী এই প্রযুক্তি।

আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত জিপিফাই’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার মো. সাজ্জাদ হাসিব, হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন, হেড অফ অ্যাডজাসেন্ট নেটওয়ার্ক বিজনেস ইনোভেশন মইনুল মোমেন এবং কোম্পানিটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

’জিপিফাই আনলিমিটেড’ গ্রামীণফোনের একটি কৌশলগত পদক্ষেপ। এর লক্ষ্য দেশের ডিজিটাল বিভাজন কমানো এবং ব্যবহারকারীদের অনলাইন অভিজ্ঞতা আরো উন্নত করা। উদ্ভাবনী এই প্রযুক্তি গ্রাহকদের নির্ভরযোগ্য, দ্রুত ও সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা প্রদান করবে। এর মাধ্যমে দেশের যে কোন স্থানের গ্রাহকরা নিরবিচ্ছিন্ন সংযোগ উপভোগ করতে পারবেন।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার বক্তব্যে দেশের প্রথম ওয়্যারলেস ওয়াই-ফাই সল্যুশন ’জিপিফাই আনলিমিটেড’- এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,“ ‘জিপিফাই আনলিমিটেড’ বাংলাদেশের ডিজিটাল পরিমণ্ডলে একটি পরিবর্তন আনবে। নির্ভরযোগ্য, দ্রুত ও ওয়্যারলেস ইন্টারনেট প্রদানের মাধ্যমে এটি সারা দেশের কানেক্টিভিটি ও অ্যাক্সেসিবিলিটি উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। সাশ্রয়ী মূল্যের ব্রডব্যান্ড ইন্টারনেট প্রদানের মাধ্যমে ব্যক্তি ও ব্যবসার ক্ষমতায়ন করবে এটি। এটি দূরবর্তী অবস্থান থেকে কাজ করতে, আর্থিক অন্তর্ভুক্তি, অনলাইন শিক্ষা ও টেলিহেলথের ক্ষেত্রে এবং ডিজিটাল উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে; যা আর্থ-সামজিক উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

বিটিআরসি’র চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ টেলিযোগাযোগ খাতে নেওয়া প্রগতিশীল পদক্ষেপগুলোর উপর তার মতামত তুলে ধরেন। তিনি বলেন, “সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন প্রবর্তনের মাধ্যমে টেলিযোগাযোগ শিল্পকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে সক্রিয়ভাবে সহায়তা করছে বিটিআরসি। গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও উচ্চমানের ইন্টারনেট সেবা প্রদান করতে জিপিফাই আনার জন্য আমরা গ্রামীণফোনকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি, গ্রামীণফোন বাংলাদেশের ডিজিটাল পরিমণ্ডল উন্নত করতে এবং দেশের টেলিযোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ও আধুনিকীকরণে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে।”

গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ”আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট ডিভাইস ও সংযোগ দ্বারা নিয়ন্ত্রিত একটি ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। ফলে আধুনিক প্রযুক্তির সহযোগে একটি নিরাপদ, স্বাস্থ্যকর ও উপভোগ্য জীবনযাপন শুরু করার এখনই সময়। গ্রামীণফোন ডিজিটালভাবে অন্তর্ভুক্ত একটি সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। যেখানে প্রত্যেকে ইন্টারনেটের সর্বোচ্চ মানের সেবার

মাধ্যমে উপকৃত হবেন। এরই ধারাবাহিকতা ‘জিপিফাই আনলিমিটেড’। ‘স্মার্ট বাংলাদেশ’ রূপকল্পের সাথে সামঞ্জস্যপূর্ণ এমন প্রযুক্তি ও অবকাঠামোতে বিনিয়োগের ক্ষেত্রে গ্রামীণফোন সংকল্পবদ্ধ।

তিনি আরও বলেন, ‘জিপিফাই আনলিমিটেড’- এর মাধ্যমে গ্রামীণফোন শুধু ভবিষ্যতের ওয়াই-ফাই সেবা প্রদান করছে না; এটি ডিজিটাল ক্ষমতায়নের প্রভাবক হিসেবে কাজ করবে, যা হবে জাতির সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সহযোগী।”

অনুষ্ঠানটির শেষ প্রান্তে জিপিফাই এর বিস্তারিত এবং এর ব্যবহার দেখানো হয়।

দেশের প্রথম ওয়্যারলেস ওয়াই-ফাই সল্যুশন ‘জিপিফাই আনলিমিটেড’ কিনতে এবং এ সম্পর্কে বিস্তারিত জানতে https://gpfi.grameenphone.com/about সাইটটি ভিজিট করতে পারেন গ্রাহকরা।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #



তথ্য-প্রযুক্তি থেকে আরও

প্রযুক্তির নতুন দিগন্ত প্রযুক্তির নতুন দিগন্ত
ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত ভি৭০ এফই: দীর্ঘ পথ পাড়ি দিতে প্রস্তুত
হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক হজযাত্রীদের জন্য প্রথম ফাইভ-জি রোমিং আনল বাংলালিংক
পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ পড়াশোনা থেকে ক্যারিয়ার: সারাদিনের সঙ্গী যখন ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু ভিভো ভি৭০ এফই: ০% ইএমআই সুবিধায় এআই ল্যান্ডস্কেপের যাদু
নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব নারীদের ডিজিটাল ও আর্থিক ক্ষমতায়নে রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’
রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট বাংলা নববর্ষে বিশেষ চমক হিসেবে উন্মোচিত হলো অপো এ৬-এর নতুন ৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্ট
ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে আসছেন তাহসান

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ২৮ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক
যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র
নাসিরনগরের কৃতি সন্তান এস. এম. আবদুল্লাহর ইন্তেকাল
বজ্রকণ্ঠ: আজকের প্রধান সংবাদ (২৪ এপ্রিল, ২০২৬) ​অনলাইন নিউজ পোর্টাল: www.bojrokontho.com
নবীগঞ্জে কলেজ ছাত্র মঞ্জুর হত্যা মামলার মূল হোতা হেলালসহ গ্রেফতার ৩
বগুড়ায় অসুস্থ অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু
রাণীনগরে অর্ধলাখ টাকার নকল জুস ও পন্য ধংস
হাতিয়ায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দসহ একজনকে আটক করেছে নৌবাহিনী
চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ দুই মাদককারবারি আটক
হবিগঞ্জে ১২৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
শোক সংবাদ: প্রবীণ সাংবাদিক আবু সাঈদ আর নেই
শোক সংবাদ: বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান আর নেই
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নোয়াখালীর প্রবাসী নিহত: প্রবাসীদের মাঝে উদ্বেগ
চুনারুঘাটে যুবককে ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনতাই, থানায় অভিযোগ
চুনারুঘাটের সাবেক জনপ্রিয় ইউপি সদস্য দুলাল ভূইয়া আর নেই: শোকের ছায়া
হবিগঞ্জে বিজিবি’র বড় অভিযান: ইটের ভেতর থেকে ২ কোটি টাকার ভারতীয় ট্যাবলেট জব্দ
সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত