শুক্রবার ● ৫ জুলাই ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যুক্তরাজ্যের নির্বাচনে রেকর্ডসংখ্যক মন্ত্রীর পরাজয়
যুক্তরাজ্যের নির্বাচনে রেকর্ডসংখ্যক মন্ত্রীর পরাজয়
বজ্রকণ্ঠ নিউজ ::

এবার যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে রেকর্ডসংখ্যক মন্ত্রীর পরাজয় হয়েছে। ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির। অন্যদিকে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিরোধী লেবার পার্টি।
৪ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মন্ত্রিসভার অন্তত নয়জন সদস্য হেরেছেন। আগের রেকর্ডটি হয়েছিল ১৯৯৭ সালে। সে নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সরকারের সাতজন মন্ত্রী পরাজিত হয়েছিলেন।
এবারের নির্বাচনে পরাজিত মন্ত্রীদের মধ্যে আছেন- প্রতিরক্ষামন্ত্রী গ্র্যান্ট শ্যাপস, কমন্স নেতা পেনি মর্ডান্ট, বিচারমন্ত্রী অ্যালেক্স চক, শিক্ষামন্ত্রী গিলিয়ান কিগান, সংস্কৃতিমন্ত্রী লুসি ফ্রেজার, বিজ্ঞানমন্ত্রী মিশেল ডোনেলান, প্রবীণবিষয়ক মন্ত্রী জনি মার্সার, ওয়েলসবিষয়ক মন্ত্রী ডেভিড টিসি ডেভিস এবং পরিবহনমন্ত্রী মার্ক হারপার।
উল্লেখ্য, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬ আসনে জয় প্রয়োজন হয়। নির্বাচনে লেবার পার্টি পেয়েছে ৪১২ আসন। অন্যদিকে ১২১ আসন পেয়েছে কনজারভেটিভ পার্টি। লিবারেল ডেমোক্র্যাটস পার্টি পেয়েছে ৭১ আসন।
বিষয়: #নির্বাচন #পরাজয় #মন্ত্রী #যুক্তরাজ্যে #রেকর্ডসংখ্য










ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর 