শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » যেকোনো মূল্যে অপরাধীদের দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » প্রধান সংবাদ » যেকোনো মূল্যে অপরাধীদের দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২৫২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যেকোনো মূল্যে অপরাধীদের দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেকোনো মূল্যে অপরাধীদের দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, ‘যেকোনো মূল্যে অপরাধীদের দমন করা হবে। যারা আত্মসমর্পণ করেছেন তাদের স্বাভাবিক জীবনে ফেরার ব্যবস্থা করা হবে। কিন্তু যারা আত্মসমর্পণ করেন নি তাদের কি হবে শুধু আল্লাহই জানেন।

তিনি বলেন,সুন্দরবনের মতো শিগগির বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলকে দস্যু মুক্ত ঘোষণা করা হবে।’

৩০ মে, বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭ এর এলিট হলে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘চিন্তার বিষয় হলো একজন পঞ্চাশোর্ধ নারীও জলদস্যু। আমরা তাদের সুপথে ফেরার ও সমাজে করে খাওয়ার মতো ব্যবস্থা করছি। তাদের মামলাগুলো তুলে নিয়ে সহায়তা করবো। তবে খুন ও ধর্ষণের অভিযুক্তদের মামলা তুলবো না।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘র‍্যাব অনেক চড়াই-উৎরাই পরেও স্ব-মহিমায় দাঁড়িয়ে আছে। আমাদের দেশে যখন জঙ্গির উত্থান হচ্ছিল। অত্যন্ত সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করেছে র‍্যাব। সুরক্ষা দিতে গিয়ে নিজেদের জীবন দিয়েছে ৩৩ জন র‍্যাব সদস্য।’

মন্ত্রী প্রশ্ন রেখে বলেন, ‘চট্টগ্রাম আর আগের মতো নেই। এখানে টানেল হয়েছে, বে-টার্মিনাল হচ্ছে। এখানে কেন দস্যুতা থাকবে?

আত্মসমর্পণ না করা জলদস্যুদের হুঁশিয়ারি উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রায় ১৫ বছর অতিক্রম করতে যাচ্ছি। এখন আমরা একটি পিসফুল পরিস্থিতি চাই। যেকোনো মূল্যে অপরাধীদের দমন করা হবে। কেউ যেন অপরাধ করার সাহস না পায়। যারা ফিরে আসেনি তাদের কি পরিণতি হবে তা আল্লাহই ভালো জানেন।’

এসময় জলদস্যুদের আত্মসমর্পণে অবদান রাখায় সাংবাদিকদের অভিনন্দন জানান তিনি।

এর আগে বিশেষ অতিথি বক্তব্যে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আত্মসমর্পণ করার পর জঙ্গিবাদ-দস্যুপনায় পুনরায় ফিরে গেলে তাদের ছাড় নেই। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘আত্মসমর্পণের পর আমরা তাদের প্রতি বেশি খেয়াল রাখছি। যদি তারা পুনরায় এসবে ফিরে যায়, তাহলে ছাড় দেওয়া হবে না। তাদের মামলা ও অন্যান্য সব সহযোগিতা বন্ধ করে দেওয়া হবে। আমাদের কথার বরখেলাপ করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

‘কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়, আমরা তাদের সহযোগিতা করতে প্রস্তুত আছি। আজকে যারা আত্মসমর্পণ করছেন সবাইকে স্বাভাবিক জীবনে স্বাগত জানাই।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন র‍্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নুরে আলম মিনা, র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, সংসদ সদস্য আবদুল লতিফ, কোস্টগার্ডের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।



বিষয়: #



প্রধান সংবাদ থেকে আরও

লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা
বাংলাদেশি নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা বন্ধ বাংলাদেশি নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা বন্ধ
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
লন্ডনের জাল ভিসা দিয়ে প্রতারণা, সিলেটের মনিরকে ধরলো র‌্যাব
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা
বাংলাদেশি নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা বন্ধ
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের
খামেনির পর চলে গেলেন তার স্ত্রীও!
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত
দেশে এলো আওয়ামী লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ
ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা ছিলেন খামেনি
রমজানের পর সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু: ইসি মাছউদ
মধ্যপ্রাচ্যে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনা
ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
এবার সাইপ্রাসে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান