শুক্রবার ● ২৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পার্বতীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পার্বতীপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া
রুকুনুজ্জামান পার্বতীপুর প্রতিনিধি ::
![]()
দিনাজপুরের পার্বতীপুরে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পার্বতীপুর পৌর শাখা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) আসরের নামাজের পর বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগ পার্বতীপুর কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক পার্বতীপুর উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন পৌর আমির খন্দকার আশরাফুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর উপজেলা আমির মো. ইউসুফ আলী, উপজেলা সেক্রেটারি আবু সায়েম, পৌর সেক্রেটারি শাহীন আখতার এবং এমপ্লয়ীজ লীগের জীবন চৌধুরী।
এছাড়া পার্বতীপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন পেশার ব্যবসায়ী, শ্রমজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, শিক্ষার্থী ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে কোরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিষয়: #আলোচনা #ইসলামী #উপলক্ষ #জাতীয় #জামায়াত #দিবস #দোয়া #পার্বতীপুর #সভা #স্বাধীনতা










ব্র্যাক ডেইরির উদ্যোগে আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে মাদকসেবীর জেল-জরিমানা
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি
জনগণ জাতীয়তাবাদী পুলিশ দল চায় না : মোমিন মেহেদী
আলোচিত সুনামগঞ্জের টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত
৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে চার মাদকসেবী যুবকের কারাদন্ড
শিবগঞ্জে পদ্মার মাটি কাটার দ্বন্দ্বে যুবককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ, মুক্তির দাবিতে মানববন্ধন
আটোয়ারীতে এক অনলাইন ক্যাসিনো জুয়ারু আটক। 