বৃহস্পতিবার ● ৫ মার্চ ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি।
সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি।
ছাতক (সুনামগঞ্জ ) প্রতিনিধি ::
![]()
সিলেট বিভাগে সমাজ ও উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা নারীদের সম্মান জানাতে অনুষ্ঠিত হয়েছে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫’। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়–এর উদ্যোগে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয়, সিলেট–এর আয়োজনে বুধবার সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মাননা প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী। তিনি বলেন, তৃণমূলের সংগ্রামী নারীদের সামনে আনার ক্ষেত্রে ‘অদম্য নারী’ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখছে। নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে উল্লেখ করে তিনি জানান, নারীপ্রধান পরিবারগুলোর সহায়তায় ‘ফ্যামিলি কার্ড’ নামে একটি পাইলট কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, নারীকে অবহেলা করে কোনো সমাজ টেকসই অগ্রগতি অর্জন করতে পারে না। শিক্ষা বিস্তার, অধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান তিনি।অতিরিক্ত বিভাগীয় কমিশনার আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ–এর কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং পাবলিক প্রসিকিউটর মো. আশিক উদ্দিন। স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।এ বছর পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। তাঁরা হলেন অর্থনৈতিক সাফল্যে কলসুমা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে মোছাম্মৎ আমিনা বেগম, সফল জননী হিসেবে মোছা. রহিমা বেগম, নির্যাতন-পরবর্তী সাফল্যে কাঞ্চন বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য রিফাত আরা রিফা।অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, নারীর অগ্রযাত্রা ত্বরান্বিত করতে এ উদ্যোগ ধারাবাহিকভাবে চলমান থাকবে।
বিষয়: #নারী #সিলেট #‘অদম্য










হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
কৃষি ও সামাজিক কার্যক্রমে ব্র্যাকের নিজস্ব তহবিল থেকে ৫৩ কোটি টাকার বিশেষ কর্মসূচি ঘোষণা কৃষিখাতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বরাদ্দ ৩২ কোটি ৮৫ লাখ টাকা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ
ঢাকায় চিকিৎসাধিন শ্রমিক নেতা ফখরুল ইসলাম খানের শয্যাপাশে সিলেট জামায়াত নেতৃবৃন্দ 