শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ৪ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
প্রথম পাতা » প্রধান সংবাদ » বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
৪৫ বার পঠিত
বুধবার ● ৪ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতারে পুলিশের অভিযানের কারনে সরকারি এক কর্মকর্তার বাড়ি-ঘরে হামলা ও হত্যার হুমকিতে থানায় অভিযোগ।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পুলিশী অভিযানকে কেন্দ্র করে প্রতিবেশী সরকারি এক কর্মকর্তার বাড়িঘরে হামলা ও হত্যার হুমকির অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার বয়স্ক বৃদ্ধা এক মহিলা বানিয়াচং থানার অফিসার ইনচার্জ(ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের বাসিন্দা মোঃ কদ্দুছ মিয়া(৫২) ও তার ছেলে মোঃআবেদ মিয়া (৩২)দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধে জড়িয়ে আসছেন।

অভিযোগে বলা হয়,গত ২৮ ফেব্রুয়ারি বিকাল প্রায় ৪টার দিকে পুলিশ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কদ্দুছ মিয়ার বাড়িতে গিয়ে তার জামাতা সোহেল মিয়াকে খুঁজে না পেয়ে জিজ্ঞাসাবাদ করে চলে যায়।

পরে পুলিশ চলে যাওয়ার পর অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে অভিযোগকারীর ছেলে মহি উদ্দিনের ওপর দোষ চাপিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এসময় বিকাল সাড়ে ৪টার দিকে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অভিযোগকারীর বাড়ির সামনে এসে তার ছেলের ওপর হামলার চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় ভুক্তভোগীর ছেলে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

অভিযোগে আরও বলা হয়,ঘটনাস্থলে অভিযুক্তরা প্রকাশ্যে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেন এবং ভবিষ্যতে এ বিষয়ে বাড়াবাড়ি করলে লাশ গুম করে ফেলার কথাও বলেন।

এতে করে ভুক্তভোগী পরিবার আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা সালিশ না মেনে ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগকারী দাবি করেন, ঘটনার একটি ভিডিও ফুটেজও তাদের কাছে রয়েছে।

এদিকে বয়স্ক মহিলার অভিযোগটি থানার অফিসার ইনচার্জ(ওসি) শরীফ আহমেদ গুরুত্বের সহিত আমলে নিয়ে তাৎক্ষণিক এসআই মিজানুর রহমানকে দ্রুত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে মামলার আইও এসআই মিজান এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার সাড়া না পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এদিকে অভিযোগকারীর পুত্র জানান তিনি সরকারি দপ্তরের একজন কর্মচারি হওয়ার কারণে নিরুপায় হয়ে তার বৃদ্ধ মাকে বাদী করে লিখিত একটি অভিযোগ দায়ের করাতে বাধ্য হয়েছেন।

গতকালের ঘটনা পরে পুলিশকে অবগত করা হলে তারা পুনঃরায় এসে তাদের এই কার্যক্রম উপলব্ধি করে গেছেন।

এমনকি তারা কোন প্রকৃতির লোকজন বাংলাদেশ পুলিশ প্রশাসনের সকল ইউনিটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে নিয়োজিত দায়িত্বরতগন তদন্ত করলেই এলাকাবাসীর কাছ থেকে তাদের সম্পর্কে জানতে পারবেন।

তিনি এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে তাদেরকে আইনের আওতায় এনে বিচার ব্যবস্হা গ্রহনের জন্য জোরালো দাবী জানিয়ে বলেন,বর্তমানে তার পরিবার নিয়ে এক আতংকের মধ্যে ঐ দিনরাত পার করে যাচ্ছেন।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি)শরীফ আহমেদ এর সাথে যোগাযোগ করা হলে,তিনি অভিযোগ এর সত্যতা নিশ্চিত করে বলেন,
বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দিয়েছি।






প্রধান সংবাদ থেকে আরও

সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন
গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে   সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন
গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই
শিগগিরই চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারি কর্মচারীদের সকাল ৯ টার মধ্যে অফিসে উপস্থিতির নির্দেশ
জামায়াত কর্মী নিহতের ঘটনায় বিএনপি নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
বানিয়াচংয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
আলামিন দেশীয় অস্ত্র সহ সেনাবাহিনীর হাতে আটক
কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক
সুনামগঞ্জের ছাতক বিদ্যুৎ বিভাগে ১৫ বছরের হরিলুট : প্রধানমন্ত্রীর বরাবরে অভিযোগ
সুনামগঞ্জে হুমকীদাতার বিরুদ্ধে জিডি করলেন বিএনপি নেতা বুলবুল
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত বেড়ে ৭৮৭