রবিবার ● ১ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রমজানের পর সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু: ইসি মাছউদ
রমজানের পর সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু: ইসি মাছউদ
বজ্রকণ্ঠ::
![]()
রমজানের পরই সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
রবিবার (১ মার্চ) দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি।
ইসি মাছউদ বলেন, ‘শিগগিরই সিটি নির্বাচন হবে বলা আশা করছি। রমজানের পরই সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু হবে।’
কমিশনের চলমান উপ-নির্বাচন নিয়ে তৎপরতার কথা জানিয়ে তিনি বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান এখনো রয়েছে। তবে অন্তর্বতী সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে এটি বাদ করেছে। তবে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরই এটি সুরাহা হবে।’
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে ইসি মাছউদ বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশ ও বিদেশ থেকে গ্রহণযোগ্য বলা হয়েছে। তবে ভালোর শেষ নেই। ঘাটতি পূরণে আরও করণীয় কী, তা নিয়ে পরিকল্পনা করছে ইসি।’
এ সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনায় সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানানিয়ে তিনি বলেন, ‘ইসির কাজ আইন করা নয়, নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন করাই ইসির লক্ষ্য।’
বিষয়: #ইসি #নির্বাচন #পর #মাছউদ #রমজান #সিটি










সিলেটের জকিগঞ্জে রাস্তার ইট লুটের ঘটনায় যুব জামায়াত নেতা মাহফুজুল ইসলাম চৌধুরী আটক
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেপ্তার
সুনামগঞ্জের তাজপুরে পূর্ব শত্রুতার জেরে খড়ের ঘরে আগুন
গণঅভ্যুত্থানের পর নেপালে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
আজ বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে ঢাকা
বিশেষ ফ্লাইটে ফিরেছেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি
সুনামগঞ্জ–৫ এলাকাকে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করতে চান-কলিম উদ্দিন আহমদ মিলন এমপি
কোস্টগার্ডের পৃথক দুটি অভিযানে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ
মোংলায় সমুদ্রগামী জেলেদের নিরাপত্তা সরঞ্জাম দিলো উন্নয়ন সংস্থা উত্তরণ
দৌলতপুরে বদ্যৈুতকি র্শট-র্সাকটিে কৃষকরে বসতবাড়ি পুড়ে ছাই
