শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দোকানে ঢুকে পায়ের রগ কেটে যুবদল নেতাকে হত্যা
দোকানে ঢুকে পায়ের রগ কেটে যুবদল নেতাকে হত্যা
বজ্রকণ্ঠ::
![]()
খুলনার দিঘলিয়ায় দোকানে ঢুকে পায়ের রগ কেটে যুবদল নেতা খান মুরাদকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সেনহাটি বক্সিবাড়ী কবরস্থানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে। তিনি উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সাজ্জাদ ও আলামিনসহ আরও ১০-১৫ জন মুরাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য তিনি একটি দোকানে আশ্রয় নেন। পরে তালা ভেঙে দোকানের ভেতর ঢুকে ছুরি দিয়ে মুরাদের দুই হাঁটুর নিচের রগ কেটে দেয় দুর্বৃত্তরা।
স্থানীয়রা মুরাদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ মর্গে আছে।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, মুরাদের সঙ্গে স্থানীয় ছাত্রদলের সাজ্জাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।
বিষয়: #কেটে #দোকান #নেতা #পায়ের #যুবদল #রগ #হত্যা










বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার : সুনামগঞ্জে এ্যানি
নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
চাঁদাবাজি কাণ্ডে আলোচিত রিয়াদ আবারও গ্রেফতার
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ২
বৈষম্যবিরোধী আ ন্দো ল নে র সাবেক নেতা রিয়াদ কা*রা*গা*রে
হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৮
