শিরোনাম:
●   ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১ ●   হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ ●   টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক ●   সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন। ●   রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড ●   আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন ●   সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ ●   ৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ●   ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২ ●   ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০৫ অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২
ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ
১৫৮ বার পঠিত
শনিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ

আল হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি,ক্ষমতার অপব্যবহার এবং প্রকৃত কৃষকদের বাদ দিয়ে কোথায়ও কোথায়ও ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ উঠেছে। নিয়ম মেনে প্রকল্পের বড় অংশ সম্পন্ন করার পরও রহস্যজনকভাবে ৪৪,৪৮ ও ৫০নং পিআইসিসহ বেশ কয়েকটি অপ্রয়োজনীয় (প্রকল্প বাস্তবায়ন কমিটি) পিআইসি গঠনের মাধ্যমে পাউবো কর্মকর্তা কর্মচারীরাই পিআইসি ভাগিয়ে নিয়েছেন মর্মে স্থানীয় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে,দিরাই উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে সর্বাধিক ১৩০টি পিআইসি অনুমোদন করা হয়েছে। অথচ তুলনামূলকভাবে আগের বছরগুলিতে এত বেশি পিআইসি ছিলনা। তাছাড়া গতবছর বন্যা না হওয়ায় পূর্বের বছরের অনেক পিআইসি কার্যত অক্ষত ছিল। শুধুমাত্র মাটির প্রলেপ দিয়ে আংশিক মেরামত করত: পিআইসির নামে বরাদ্দকৃত অর্থ পকেটভারী করছেন পাউবোর কর্মকর্তা কর্মচারী ও তাদের ব্যবসায়ী সিন্ডিকেট। ২১ ফেব্রুয়ারি এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়,উপজেলা নির্বাহী অফিসারের তথ্য বাতায়নে কেবলমাত্র ৫২টি পিআইসির তথ্য আপলোড রয়েছে। বাকীগুলো রহস্যজনক কারণে আড়াল করে রাখা হয়েছে। এছাড়া হাওরে বাঁধের শুরুতে পিআইসি প্রকল্পের সাথে জড়িতদের নাম ঠিকানা ও মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্যে লেখা সাইনবোর্ড রাখার নিয়ম থাকলেও অনেক পিআইসিতে কোন সাইনবোর্ড রাখা হয়নি। অধিকাংশ পিআইসির কাজ করা হয়েছে পিআইসির দুই পাশের মাটি কেটে। এতে করে প্রতিটি বাঁধের কাজই দূর্বল হয়েছে। এলাকাবাসী জানান,জগদল ইউনিয়নের ভাটিরগাঁও গ্রামে একটি কবরস্থানের পাকা দেয়াল ঘেষে ৫০ নং পিআইসি প্রকল্প গ্রহন করা হয়েছে। এটির বেশিরভাগ অংশই হচ্ছে অপ্রয়োজনীয়। ভাটিরগাঁও গ্রামের শাহান মিয়া সভাপতি হিসেবে ঐ পিআইসির কাজ করতে গিয়ে বাঁধের দুই পাশের কৃষিজমির ক্ষতিসাধন করেছেন। ৪৮ নং পিআইসির কাজ ভাগিয়ে নিয়েছেন চাঁনপুর গ্রামের রমজান মিয়া। ঐ পিআইসির ২৫ ভাগ কাজও তিনি শেষ করেননি। তাছাড়া গত বছর ঐ পিআইসি অক্ষত থাকায় এবার মাটির প্রলেপ দিয়ে দায়সারাভাবে সম্পন্ন করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের সাবাজ মিয়াও একইভাবে সভাপতি হিসেবে পিআইসির কাজ ভাগিয়ে নিয়ে দায়সারাভাবে ৪৪ নং পিআইসির কাজ সম্পন্ন করছেন বলে অভিযোগ উঠেছে। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও) আব্দুল কাইয়্যুম প্রতিটি পিআইসির সভাপতির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আগাম ঘুষ নিয়ে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত বরাদ্দ মঞ্জুর করে প্রতিভূ লোকদের দিয়ে পিআইসি গঠন করেছেন বলেও কোন কোন ভূক্তভোগীরা জানিয়েছেন। জানতে চাইলে এ পর্যন্ত ৩২ পারসেন্ট বিল পেয়েছেন উল্লেখ করে দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার (পরিচিতি নং ১৮২৭৯) বলেন,সভাপতি হিসেবে শুধুমাত্র বাধ্য হয়ে পিআইসি অনুমোদন করতে হয়। কিন্তু কোনটি অপ্রয়োজনীয় আর কোনটি প্রয়োজনীয় তা ফিল্ড ভিজিটের মাধ্যমে নির্ধারন করবে পানি উন্নয়ন বোর্ড ও মনিটরিং কমিটি। এখন পর্যন্ত একজন কৃষক বা স্থানীয় সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে এসব বিষয়ে সুনির্দিষ্ট কোন অভিযোগ প্ওায়া যায়নি। এছাড়া সাংবাদিকদের প্রতিও আমার অনুরোধ আপনারা সকল পিআইসি দেখেন রিপোর্ট করেন। কোথায়ও অনিয়ম হলে আমাকে বলেন,আমরা অবশ্যই ব্যবস্থা নিব। তথ্য বাতায়নে সকল পিআইসির তথ্য আপলোড না থাকার ব্যাপারে তিনি বলেন,নির্বাচনী কাজের ব্যস্ততার জন্য আমরা সকল পিআইসির তথ্য আপলোড করিনি। এখন পাউবোকে বলে দেব সকল তথ্য আপলোড করার জন্য।



বিষয়: #  #  #  #  #  #  #  #  #  #



দেশব্যাপী সংবাদ থেকে আরও

‘হাদীর খুনী ডিপ স্টেট’ হলে জড়িত নাহিদ গং : মোমিন মেহেদী ‘হাদীর খুনী ডিপ স্টেট’ হলে জড়িত নাহিদ গং : মোমিন মেহেদী
তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জাজ তামাক নিয়ন্ত্রণে তরুণদের দাবি সংসদে তুলে ধরা হবে: ববি হাজ্জাজ
বগুড়া-৬ (সদর) উপ-নিবাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষ মার্কায় বাদশাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন-সাবেক এমপি লালু বগুড়া-৬ (সদর) উপ-নিবাচনে উন্নয়নের প্রতীক ধানের শীষ মার্কায় বাদশাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন-সাবেক এমপি লালু
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত
হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির  প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন। সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন।
রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড
আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন
সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

আর্কাইভ

---
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১
হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন।
রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড
আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন
সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫
৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০৫ অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২
নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে দিরাই-শাল্লায় গণ-সমাবেশ
বিএনপির রাজনীতি করতে হলে সব সময় জনগণের কল্যানে কাজ করতে হবে-এমপি রেজাউল ইসলাম
মায়ানমারে পাচারকালে ডিজেলসহ ১২ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
রাণীনগরে মাদক মামলায় গ্রেফতার-২
দৌলতপুর আল্লারদর্গায় রফিক ফিলিং স্টেশনে নিতে গিয়ে গ্রাহকদের চরম ভোগান্তি
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মসজিদে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়!
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে ৩৭ হাজার লিটার জ্বালানি তেল জব্দ
মোংলায় জ্বালানি তেল সংকটে শিল্প কারখানার উৎপাদন বন্ধের উপক্রম
ত্রিশালে পিতার হাতে সন্তান খুন
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যু
ছাতক দোয়ারায় হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে গণ-সমাবেশ
সড়কে ১ঘন্টা যানচলাচল বন্ধে যাত্রীদের জনদূর্ভোগ।
হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্দারের কিশোর পুত্রের সাথে পালিয়ে গেলো পাশের বাড়ির কিশোরী ভাতিজি প্রেমিকা।।