শিরোনাম:
●   ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ●   দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি ●   চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং ●   সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।। ●   ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা ●   নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক ●   টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক ●   ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল ●   মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ ●   সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » প্রবাসে » পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রথম পাতা » প্রবাসে » পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু
১২১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু

মতিয়ার চৌধুরীঃ
পূর্ব লন্ডনে টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেনডেন্টস পার্টির আনুষ্ঠানিক যাত্রা শুরু
আসছে কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে পূর্বলন্ডনের বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে ব্রিটিশ বাঙ্গালীদের নেতৃত্বে টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্ট পার্টি (Tower Hamlets Independents Party) নামে আরো একটি নতুন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। নতুন এই স্থানীয় রাজনৈতিক দলটি বারার বাসিন্দাদের প্রতিনিধিত্ব ও স্বচ্ছ রাজনীতির অঙ্গীকার নিয়ে আত্মপ্রকাশ করেছে।

টাওয়ার হ্যামলেটসের ‘মিস্টার হোয়াইটস ইংলিশ রেস্টুরেন্টে‘ ১৪ই জানুয়ারী ২০২৬ বুধবার লন্ডন সময় সন্ধ্যা ৬টায় দলটির উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের চেয়ার মিসেস লিলিয়ান কলিন্স, সভাপতির বক্তব্যে তিনি বলেন, টাওয়ার হ্যামলেটস ইনডিপেনডেন্ট পার্টি সব সময় জনগণের পাশে থাকবে। আমরা স্বচ্ছতা, ন্যায়বিচার ও কমিউনিটির কণ্ঠস্বরকে প্রাধান্য দিতে চাই। তিনি দলের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ ভিশন তুলে ধরেন।
দলটির সেক্রেটারি মোহাম্মদ হামিদ সাংগঠনিক কাঠামো ও দলের লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটস ইন্ডিপেন্ডেন্ট পার্টির ট্রেজারার আলী হোসেন দিপু। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলরদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। নতুন করে দলে যোগদানকারী বর্তমান কাউন্সিলররা হলেন, কাউন্সিলর সাইফ উদ্দিন খালেদ (ব্রমলি নর্থ), কাউন্সিলর জাহেদ চৌধুরী (ল্যান্সবুরি), কাউন্সিলর কবির হোসেন (স্পিটালফিল্ডস ও বাংলাটাউন) অনুষ্ঠানে কমিউনিটির প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন। এসময় নতুন দলের কাছে কমিউনিটির সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তুলে ধরে বক্তব্য রাখেন,  ফারহাদ আহমেদ, নেহা গুপ্তা, সৈয়দ হাসান। বক্তারা স্থানীয় সমস্যা বিশেষ করে বাসস্থান, শিক্ষা, যুব উন্নয়ন ও কমিউনিটির প্রত্যাশার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দলের নেত্রী লিলিয়ান কলিন্স আনুষ্ঠানিকভাবে টাওয়ার হ্যামলেটসের জন্য মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন। আগামী নির্বাচনে ব্যারিস্টার আফজাল জামি সৈয়দ আলীর নাম ঘোষণা করা। যিনি ব্যারিস্টার জামি নামেই বেশি পরিচিত। এসময় ব্যারিস্টার জামি তার বক্তব্যে বলেন, “আমি বারার জনগণের সঙ্গে থেকে, জনগণের জন্য কাজ করতে চাই। টাওয়ার হ্যামলেটসকে একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক বরা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”

অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিভিন্ন কমিউনিটির সর্বস্থরের বাসিন্দা, সাংবাদিক ও সাধারণ জনগণের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেয়র প্রার্থী, দলীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর ও নির্বাহী সদস্যরা।
অনুষ্ঠানের শেষার্ধে দলের নেত্রী লিলিয়ান কলিন্স অনুষ্ঠানের সারসংক্ষেপ তুলে ধরে সবাইকে ধন্যবাদ জানান এবং নতুন রাজনৈতিক যাত্রায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ টাওয়ার হ্যামলেটসের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আসছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে ইতমধ্যেই মেইনষ্টীম রাজনৈতিক দল লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি তাদের প্রার্থি ঘোষনা করেছে। বর্তমান মেয়র লুৎফুর রহমান স্থানীয় দল টাওয়ার হ্যামলেটস ফাষ্ট থেকে নির্বাচিত মেয়র। তবে আসছে নির্বাচনে এই বারায় ভোটের লড়াই হবে বাঙ্গালীদের মধ্যে। বর্তমান মেয়র লুৎফুর রহমান বাংলাদেশী বংশদ্ভোত তার প্রতিদন্দি যারা বিশেষ করে লেবার দলের সিরাজুল ইসলামও বাংলাদেশী আর নতুন প্রার্থি ব্যারি ষ্টার জামি তিনিও বাংলাদেশী। তবে এখানে আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে নতুন এই দলে যে কয়েকজন কাউন্সিলার যোগ দিয়েছেন সকলেই বর্তমান মেয়র লুৎফুর রহমানের দল থেকে আগত। তিন দশক ধরে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বাঙ্গালীরা নেতৃত্ব দিয়ে আসছ। টাওয়ার হ্যামলেটসে বাঙ্গালীদের সংখ্যা হলো ৩১% আগামী নির্বাচনে সকল হিসেব নিকেষ পাল্টে যেতে পারে।



বিষয়: #  #  #



প্রবাসে থেকে আরও

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ অনুষ্ঠান ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ অনুষ্ঠান
গণভোটের রায় বাতিলের প্রতিবাদে লন্ডনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র প্রতিবাদ সভা গণভোটের রায় বাতিলের প্রতিবাদে লন্ডনে ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র প্রতিবাদ সভা
নিষিদ্ধের অপচেষ্টার বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা: ঐক্যবদ্ধ থাকার আহ্বান নিষিদ্ধের অপচেষ্টার বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভা: ঐক্যবদ্ধ থাকার আহ্বান
ব্রঙ্কসে যাত্রা শুরু হল প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট। ব্রঙ্কসে যাত্রা শুরু হল প্রাইম এশিয়ান রেস্টুরেন্ট।
লন্ডনে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ লন্ডনে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের মতবিনিময়। ব্রঙ্কসে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমের মতবিনিময়।
ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা ইস্ট লন্ডনে যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
নিউইয়র্কের স্মরনীয় বরণীয় মরহুম কামাল আহমেদ ভাই। নিউইয়র্কের স্মরনীয় বরণীয় মরহুম কামাল আহমেদ ভাই।
গান দিয়ে আকাশ ছুঁতে চান গীতিকার আশিষ দেবরায়। গান দিয়ে আকাশ ছুঁতে চান গীতিকার আশিষ দেবরায়।

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।
ডিসি ইলিয়াসকে বদলী করায় সুনামগঞ্জে মিষ্টি বিতরন করলো শিল্পী,জুলাইযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক
টেকনাফে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানালেন আল হেলাল
মহিপুরে বেহুন্দী জাল ও সামুদ্রিক মাছসহ ট্রলিং বোট জব্দ
সেন্টমার্টিনে বিদেশি মদ ও গাঁজাসহ ১০ জনকে আটক করেছে কোস্টগার্ড
কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলী বেগমকে নিউইয়র্ক নেতৃবৃন্দের অভিনন্দন।
আওয়ামী লীগ নেতার বাসায় হাসনাত আবদুল্লাহ, জুলাই যোদ্ধাদের তোপের মুখে
গরম হচ্ছে বায়তুল মোকাররম, পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা : তারেক রহমান
দুই দিনের মধ্যেই পাকিস্তানে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান: ট্রাম্প
জার্মানির ফ্রাঙ্কফুর্টে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও
দৌলতপুর রহিমা বেগম একাডেমি সপ্তম শ্রেণীর ছাত্র অপহরণকারীর খপ্পর থেকে প্রাণে রক্ষা পেল সাঈদ
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ
সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান