বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু
খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু
বজ্রকণ্ঠ ::
![]()
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে একজন মারা গেছেন। তবে জানাজায় অংশ নিতে আসা অনেক মুসল্লি প্রচন্ড ভিড়ে ধাক্কাধাক্কি ও গরমে অসুস্থ হয়েছেন অনেকে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহতের নাম মানিক মিয়া। তার বাড়ি ভোলা জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। একপর্যায়ে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাকির সৃষ্টি হয়। ওই সময় মানিক মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অমৃত জানান, এরকম একজনের মৃত্যুর খবর আমরা শুনেছি। ঘটনাস্থলে আমাদের অফিসার যাওয়ার চেষ্টা করছে। তবে ভিড়ের কারণে আমরা মুভমেন্ট করতে পারছি না। পরে বিস্তারিত জানানো হবে।
বিষয়: #একজনের #খালেদা #জানাজায় #জিয়ার #পদদলিত #মৃত্যু #হয়ে










হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!
বড়লেখায় শিশুকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে দোকানদার আটক
৩ বিলিয়ন ডলারের পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ‘লাইফলাইন’ নাকি নতুন পরিবেশগত ঝুঁকি?
হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড 