সোমবার ● ২৪ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রামগতিতে ট্রলিং বোট ও জালসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড
রামগতিতে ট্রলিং বোট ও জালসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড
মনির হোসেন :::
![]()
লক্ষ্মীপুরের রামগতিতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ১০ জন জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
রবিবার (২৩ নভেম্বর) সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর শনিবার বিকাল ৩ টায় কোস্ট গার্ড স্টেশন রামগতি কর্তৃক রমাগতি থানাধীন মুন্সিরহাট বেঁড়িবাধ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ৭টি ট্রলিং জালসহ ১০ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করানো হয়।
জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, জাল এবং আটককৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
বিষয়: #কোস্টগার্ড #জালসহ #ট্রলিং #বোট #রামগতি










তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা
বাংলাদেশি নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা বন্ধ
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের
খামেনির পর চলে গেলেন তার স্ত্রীও!
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
সুন্দরবনের দস্যুদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত
