শিরোনাম:
●   পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার ●   বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন ●   কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী ●   নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট ●   বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ●   সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ ●   রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী ●   হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক ●   সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব ●   হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা ●   বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু ●   গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু ●   পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে ●   বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান ●   ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ●   সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার ●   মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রবাসে » কমরেড শ্রীকান্ত দাশ’র ষোলতম প্রয়াণদিবস উপলক্ষেভার্চুয়াল “স্মরণসভা”
প্রথম পাতা » প্রবাসে » কমরেড শ্রীকান্ত দাশ’র ষোলতম প্রয়াণদিবস উপলক্ষেভার্চুয়াল “স্মরণসভা”
৩৬৫ বার পঠিত
শনিবার ● ২২ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমরেড শ্রীকান্ত দাশ’র ষোলতম প্রয়াণদিবস উপলক্ষেভার্চুয়াল “স্মরণসভা”

প্রেস বিজ্ঞপ্তিঃ
কমরেড শ্রীকান্ত দাশ’র ষোলতম প্রয়াণদিবস উপলক্ষেভার্চুয়াল “স্মরণসভা”
মুক্তিযুদ্ধ গবেষক ও লেখক তাজুল মোহাম্মদ’র সভাপতিত্বে ও সঞ্চালনায় ১৯ নভেম্বর ২০২৫ বুধবার কানাডা সময় সকাল দশটা,যুক্তরাজ্য সময় দুপুর তিনটা এবং বাংলাদেশ সময় রাত্র নয়টায় বীর মুক্তিযোদ্ধা শিল্পী সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ’র ষোলতম প্রয়াণদিবস উপলক্ষে ভার্চুয়াল “স্মরণসভা” অনুষ্ঠিত হয়।  স্মরণসভা অনুষ্ঠানের শুরুতে প্রথম এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে কমরেড শ্রীকান্ত দাশ’র স্মরণে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। বিশ্বের নানা প্রান্ত হতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সামাজিক, রাজনৈতিক, শিল্পী সংস্কৃতির নানা শ্রেণি পেশার মানুষ। লেখক তাজুল মোহাম্মদ বলেন - শিল্পী সংগ্রামী কমরেড শ্রীকান্ত দাশ’র বিপ্লবী রাজনৈতিক জীবন নতুন প্রজন্মের সামনে তুলে ধরা এবং তার প্রতি বিপ্লবী শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে এই স্মরণসভার অনুষ্ঠান। তিনি সঞ্চালনায় আরো বলেন    বিগত সরকারের হাওরের যোগাযোগ উন্নয়নে যে উড়াল সেতু আমরা পাই তার চিন্তা আমরা আশির দশকেই কমরেড শ্রীকান্ত দাশের চিন্তা হতে পাই। 
 বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য,অধ্যাপক ডঃ সৈয়দ শাখাওয়াত হোসেন, অধ্যাপক ডাঃ সুধেন্দু বিকাশ দাস, আইনজীবী ও লেখক সুব্রত দাশ, যুক্তরাজ্য সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য ও যুবনেতা, সলিসিটর শাহরিয়ার বিন আলী, কমরেড শ্রীকান্ত দাশ’র দৌহিত্র ক্লিন্টন সরকার,কমরেড শ্রীকান্ত দাশ’র পুত্র রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী সুশান্ত দাস সহ আরো অনেক। 
স্মরণসভায় অতিথি বক্তা হিসেবে বীর মুক্তিযোদ্ধা ,সাবেক উপাচার্য,শিক্ষাবিদ ডঃ সৈয়দ শাখাওয়াত হোসেন বলেন- “ আমি অনেক জায়গায় অনেকের কাছ হতে কমরেড শ্রীকান্ত দাশ’র নাম শুনেছি। ছিল তাঁর বিশাল কর্মময় জগৎ ; এক হলো তিনি ছিলেন মুক্তিযোদ্ধা, দুই হলো তিনি কমরেড, ঐ সময়ের কমরেড, যাঁরা নিঃস্বার্থ ও নির্লোভ ছিল, শুধু জনগণের জন্য কাজ করেছেন; তিন হলো তিনি তাঁর দেহকে দান করেছেন বিজ্ঞানের শাখায় মানুষের কল্যানে”। তিনি আরো বলেন
আমিও একসময় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে সিপিবির কনিষ্ঠতম সদস্য ছিলাম; সিপিবিকে উদাত্ত আহ্বান জানাবো কমরেড শ্রীকান্ত দাশ’র বীরত্ব গাঁথা অবদান, কর্মপ্রেরণা সবার মাঝে তোলে ধরার জন্য চেষ্টা করুন। 
ভার্চুয়াল স্মরণসভায় সংযুক্ত ছিলেন ডাক্তার মানস দাস, যুক্তরাজ্য উদীচীর সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের আখতার সোহেল, যুক্তরাজ্য যুব ইউনিয়নের সাবেক সভাপতি ইফতেখারুল হক পপলু, কানাডা ভিএজি,বি এর সদস্য সচিব হামোম প্রমোদ সিনহা, লেখক ও ব্যবসায়ী অলক চৌধুরী, সুকান্ত দাশ, নয়ন মঞ্জুরি গোপিকা দেবী, শিমুল চন্দ্র দাশ,কনিক রায়, এল্টন সরকার প্রমুখ। 
আইনজীবী ও লেখক সুব্রত দাশ’র তথ্যমূলক আলোচনায় উল্লেখ করেন,  ১৯৪৫ সালের ৮- ৯ এপ্রিল নেত্রকোনায় যে কৃষক সম্মেলন হয়েছিল, তা উদ্বোধন করেন পাঞ্জাবের বিখ্যাত বিপ্লবী কেশর সিং। সেই সম্মেলনে শ্রীকান্ত দাশ অংশগ্রহণ করেন এবং সেখানে গণসংগীত পরিবেশন করে প্রশংসিত হন। সত্যেন সেনের একটি ছোট পুস্তিকা বাংলাদেশের কৃষকের সংগ্রাম; হতে নেত্রকোনার কৃষক সম্মেলন সম্পর্কে অনেককিছু জানা যায়। তিনি আরও বলেন, শ্রীকান্ত দাশ তাঁর নীতি আদর্শের প্রতি অবিচল থেকে মুক্তিযুদ্ধ, রাজনীতি ও সামাজিক প্রতিটি আন্দোলনে সক্রিয় ছিলেন।

অধ্যাপক ডাক্তার সুধেন্দু বিকাশ দাস স্মৃতিচারণ করে বলেন, আশি দশকের ঘটনা। কর্মজীবনে প্রায় এক যুগের কাছাকাছি সময় আজমিরিগঞ্জ হাসপাতালে ছিলাম। সেই হিসাবে শাল্লা- আজমিরীগঞ্জে মানুষের বিচরন থাকায় কমরেড শ্রীকান্ত দাশ সম্পর্কে জানতাম তাছাড়াও উনার দেহদানের সময়ে আমি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যাপনায়  ছিলাম। উল্লেখ্য সুনামগঞ্জ শাল্লার আঙ্গারুয়া গ্রামে যোগেন্দ্র দাশ ও জ্ঞানদায়িনী দাশ দম্পতির সন্তান ছিলেন কমরেড শ্রীকান্ত দাশ। জন্ম ৫ জুলাই ১৯২৪। মৃত্যু ১৯ নভেম্বর ২০০৯। দেহ উইল করে যান ২০০৪ সালের ৬ অক্টোবর। তাঁর জন্ম একটি সমাজ-সচেতন অগ্রসর চিন্তার পরিবেশে।
তাঁর সমাজতান্ত্রিক দর্শনের প্রতি আকৃষ্ট হওয়া পিতার কাছ থেকে। তিনি আমৃত্যু একটি শোষণহীন সাম্য সমাজ বিনির্মাণে নিজেকে সম্পৃক্ত রেখেছেন প্রশ্নাতীত, নিষ্ঠা ও সততার সাথে। তিনি ‍ আমৃত্যু গনমানুষের অধিকার আদায়ে সংগ্রামে নিবেদিত ছিলেন। মানুষকে ভালোবাসার এক অমিত শক্তিতে বলীয়ান ছিলেন । শোষণ ও দারিদ্র লাঞ্চিত এই সমাজের বিরুদ্ধে, তিনি এক দ্রোহী সংসপ্তক ছিলেন। ছিলেন সমাজ পরিবর্তনের চিন্তক। মানুষকে ভালবেসে গিয়েছেন সারাজীবন। আর এই ভালোবাসার জোরেই তিনি নিজ দেহ দান করে গেছেন চিকিৎসা শাস্ত্রের শিক্ষা ও গবেষণার কাজে।



বিষয়: #  #  #



প্রবাসে থেকে আরও

ইউরোপের পথে প্রবাসীদের স্বপ্ন ও সংগ্রামের ব্যবচ্ছেদ ইউরোপের পথে প্রবাসীদের স্বপ্ন ও সংগ্রামের ব্যবচ্ছেদ
জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন জুলাই সনদ বাস্তবায়নের দাবীতে লন্ডনে ‘নিরাপদ বাংলাদেশ চাই ইউকে’র মানববন্ধন
টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির চ্যালেঞ্জ: পরিবর্তনের মুখে স্থানীয় রাজনীতি টাওয়ার হ্যামলেটসে লেবার পার্টির চ্যালেঞ্জ: পরিবর্তনের মুখে স্থানীয় রাজনীতি
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন পরিদর্শন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে টাওয়ার অব লন্ডন পরিদর্শন
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন। ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের অভিষেক ও বৈশাখী পালন।
ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত। ব্রঙ্কসে হৃদয়ে বাংলাদেশের সভা অনুষ্ঠিত।
জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ জনগণের জন্য নতুন পরিকল্পনা: লেবারের ইশতেহার প্রকাশ
শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত। শেখ হাসিনা চাইলে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি হতে চাই-আব্দুল মুহিত।
হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
পুলিশের বাসা থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার
বানিয়াচংয়ে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন
রামিসা হত্যা: সোহেল-স্বপ্নার বিচার শুরু ১ জুন
কারিগরি থেকে আসা দক্ষ জনশক্তি -এমপি এজেডএম রেজওয়ানুল হক
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
নির্বাচিত হতে যাচ্ছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল কাইয়ূম চৌধুরী
নবীগঞ্জে মসজিদ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার: সাথে ছিল কাফনের কাপড় ও চিরকুট
বানিয়াচঙ্গে বিদেশ পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা: ‘বানিয়াচং কনসালটেন্সি’র জালে বহু যুবক, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ দুই দস্যু আটক, ৪ জেলে উদ্ধার
মায়ানমারে পাচারকালে ২৪০০ বস্তা সিমেন্টসহ ৩৩ পাচারকারী আটক
দৌলতপুর সিমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)’র কাছ থেকে বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড
যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
মহম্মদপুরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় শিবির কর্মী আটক, এলাকায় চাঞ্চল্য
দুই বাস মালিক সমিতির দ্বন্দ্বে অচল হবিগঞ্জ-সিলেট রুট: এক সপ্তাহ ধরে চরম ভোগান্তিতে যাত্রীরা, সরকারের হস্তক্ষেপ দাবি
খালি থালা হাতে সিলেটে হাজারো হকারের সড়ক অবরোধ, যান চলাচল স্থবির
যশোর জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী গ্রেপ্তার
হবিগঞ্জ বাস সিন্ডিকেটের বিষবৃক্ষ: জাহিদুলের বিচার ও সাধারণ মালিকদের মুক্তির সংগ্রাম
দীর্ঘ ৮ বছরের তদন্ত শেষে বিচারের আওতায় ধর্মীয় নেতা: যাবজ্জীবন কারাদণ্ড
কর ফাঁকির অভিযোগ থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জেলা রেনার: ব্রিটিশ রাজনীতিতে বড় পরিবর্তনের আভাস
সিলেটে এসএ পরিবহনে পুলিশের হানা: ৭০ বস্তা চোরাই জিরাসহ ট্রাক আটক, নেপথ্যে সাংবাদিক!