শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » বিনোদন » আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি
আনন্দ, বেদনা, ভালোবাসা নিয়েই আজকের জীবন: পরীমণি
বজ্রকণ্ঠ
![]()
বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির জন্মদিন আজ। তার জন্মদিন মানেই বিশেষ আয়োজন। তবে গত তিন বছর ধরে তিনি ছিলেন একেবারেই নিরিবিলি, ঘরোয়া পরিবেশে কেটেছে তার বিশেষ দিন।
তবে এবার ভক্তদের অবাক করে দিয়ে জন্মদিনের চারদিন আগেই কেক কেটে উদযাপন করে ফেলেছেন এই অভিনেত্রী। মঙ্গলবার সকালে নিজের ফেসবুকে সেই উদযাপনের মুহূর্তগুলোর কিছু রঙিন ছবি ভক্তদের মাঝে শেয়ার করেছেন পরী মণি। আর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘২৪ অক্টোবর আমার জন্মদিন। গতকাল রাতেই উদযাপন করে ফেললো অর্ক। কারণ আমি এবার জন্মদিনে দেশে থাকছি না।’
জন্মদিনের কেক কাটার সময় পরীমণির পাশে ছিলেন এক তরুণ, নাম অর্ক। ছবিগুলো প্রকাশের পর নেটিজেনদের মধ্যে কৌতূহল- ‘অর্ক কে?’
পরীমণি নিজেই পরে বিষয়টি পরিষ্কার করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অর্ক’ একজন মেকআপ আর্টিস্ট, কাজের সূত্রে আমাদের পরিচয়। ও ঢাকায় একা থাকে, আমাদের বাসাও একই এলাকায়। খুব ভালো রান্না করে, মাঝে মাঝে খাবার আদান-প্রদান হয়। দিন দিন ও আমার কাছে বেশ আহ্লাদি হয়ে গেছে।
তবে শুক্রবার (২৪ অক্টোবর) জন্মদিনের দিনটিতে ফেসবুকে নিজেকেই শুভেচ্ছা জানাতে ভোলেন নি এই নায়িকা।
ফেসবুক পোস্টে লিখেছেন, এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা- সব কিছু নিয়েই আজকের এই জীবন।
বিষয়: #আনন্দ #জীবন #পরীমণি #বেদনা #ভালোবাসা










প্রতিদিন জোড়া সিদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
শুটিং চলাকালীন অভিনেত্রীর গর্ভপাত
নিউজিল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সব ম্যাচ সরাসরি দেখুন টফিতে
চারুকলায় ডুকতে দিলো না শবনম ফারিয়াকে
৬০ মিলিয়ন ডলারের বাড়ি পেলেন লোপেজ
অন্তরঙ্গ দৃশ্যে যেভাবে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন এই অভিনেত্রী
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হবে জেনে কেঁদে ফেলেন অভিনেত্রী
আজকাল যৌন দৃশ্য বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে, ‘বেসিক ইন্সটিংক্ট’ অভিনেত্রীর ক্ষোভ
মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
দুই তারকার মামলায় যৌন হয়রানির অভিযোগ খারিজ 