শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামে আদালত প্রাঙ্গণসহ দুই এলাকায় আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১৭
চট্টগ্রামে আদালত প্রাঙ্গণসহ দুই এলাকায় আ.লীগের ঝটিকা মিছিল, আটক ১৭
বজ্রকণ্ঠ ::
![]()
চট্টগ্রাম নগরে আদালত প্রাঙ্গণ ও ডবলমুরিংয়ে স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের অভিযোগে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকান্দার হোসেনকে (৩৯) বৃহস্পতিবার রাতে নগরের জামালখান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় চট্টগ্রাম আদালতে হাজির করা হলে যুবলীগের কয়েকজন কর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেন এবং মিছিলের চেষ্টা করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, আদালত প্রাঙ্গণে মিছিলের চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আদালত প্রাঙ্গণ থেকে আটক ব্যক্তিরা হলেন—তাহের মাঝি, সানী, হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। তারা সবাই কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা।
অন্যদিকে ডবলমুরিং থানার ওসি বাবুল আজাদ বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা ঝর্ণাপাড়া এলাকায় গলির ভেতরে জড়ো হয়ে মিছিল করে চলে যায়। পরে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। ওই ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে।
বিষয়: #আটক #আদালত #এলাকায় #চট্টগ্রাম #ঝটিকা #দুই #প্রাঙ্গণসহ #মিছিল










ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী
কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়ায় জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের অভিযান
হবিগঞ্জের বানিয়াচংয়ে খড়ের গাদায় আগুন!
মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ ১৯ পাচারকারী আটক
রাণীনগরে সুবিধাবঞ্চিত ৪১৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
