শনিবার ● ৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নোয়াখালীতে জাল পেতে উদ্ধার হলো বৃদ্ধের লাশ
নোয়াখালীতে জাল পেতে উদ্ধার হলো বৃদ্ধের লাশ
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
![]()
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেরা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সকালে জেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল ১২ নম্বর স্লুইচ গেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল মালেক (৮০) উপজেলার গাংচিল এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।স্থানীয়রা জানায়, আব্দুল মালেক ছোটবেলা থেকে থেকে সাঁতার জানেন না। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে গরুর ঘাস কাটতে নিজ বাড়ি সংলগ্ন গাংচিল খালে যান। পরবর্তীতে জুম্মা নামাজের সময় পার হয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় তার স্বজনেরা গাংচিল খাল ও ছোট ফেনী নদী সংলগ্ন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এরপরও আব্দুল মালেকের কোনো খোঁজ না পাওয়ায় তিনি জোয়ারের পানিতে ডুবে গেছেন ধারণা করে স্থানীয়রা গাংচিল ১২ নং স্লুইচগেটে জাল পাতেন। পরবর্তীতে ভাটার সময়ে শনিবার ভোররাতের দিকে আব্দুল মালেকের লাশ স্লুইচগেটে পাতানো জালে আটকা পড়ে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মককর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
বিষয়: #উদ্ধার #জাল #নোয়াখালী #বৃদ্ধ #লাশ #হলো




মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান
দৌলতপুরে তালাবদ্ধ কক্ষ থেকে উজ্জ্বল হোসেন নামে এক ট্রাকচালকের গলিত মরদেহ উদ্ধার
আল্লার দর্গায় নাসির উদ্দিন বিশ্বাস বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী উৎসব
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু।
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ
তালেবানের নতুন আইনে নারীর ওপর সহিংসতার বৈধতা
জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ সমাবেশ আজ
ফেসবুক পোস্টে সাংবাদিক সায়ের আজ দেশ ছাড়তে পারেন ২ উপদেষ্টা
