সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে এক লাখ টাকার নিষিদ্ধ রিং জাল বিনষ্ট
রাণীনগরে এক লাখ টাকার নিষিদ্ধ রিং জাল বিনষ্ট
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগরে এক লাখ টাকা মূল্যের ক্ষতিকর নিষিদ্ধ রিং জাল বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার বিকেলে উপজেলা সদরের হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে ২০০মিটার দৈর্ঘ্যরে ২০টি রিং জাল পানি থেকে উদ্ধার করা হয়। পরে রিং জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান এই অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএনও মো. রাকিবুল হাসান জানান, ক্ষতিকর নিষিদ্ধ রিং জাল দিয়ে হাতিরপুল এলাকায় মাছ নিধন করা হচ্ছিল- এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে রোববার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করি। অভিযানে ২০০মিটার দৈর্ঘ্যরে ২০টি রিং জাল পানি থেকে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত রিং জাল আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
বিষয়: #এক #জাল #টাকা #নিষিদ্ধ #বিনষ্ট #রাণীনগর #রিং #লাখ










হবিগঞ্জে দুঃসাহসিক চোরচক্রের হুমকি: সিসিটিভি সিস্টেম চুরির আল্টিমেটাম, জনমনে আতঙ্ক
তিতাসে হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়াকে কুপিয়ে হত্যা; বিদেশি পিস্তল উদ্ধার
স্থানীয় নির্বাচনে জয়ের পর অভিবাসী পুনর্বাসন প্রকল্প থেকে সরে দাঁড়ানোর ঘোষণা ফারাজের
টেকনাফে অস্ত্র-গুলি বুলেটপ্রুফ জ্যাকেট হেলমেট জব্দ করেছে কোস্টগার্ড
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান আটক
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ ১ জনকে আটক
রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন- মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও অবৈধ কারেন্ট জাল সহ আটক-১
রাণীনগরে দোকানের প্রায় সাত লাখ টাকার মালামাল চুরি 