শুক্রবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগরে মা হারা অসহায় দুই শিশুকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও
রাণীনগরে মা হারা অসহায় দুই শিশুকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগরে মা হারা অসহায় দুই শিশু প্রীতম ও প্রিয়সীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে তাদের হাতে ১৫ হাজার টাকার চেক তুলে দেন তিনি।
এ সময় দুই শিশুর কাকা পলাশ প্রামানিক ও উপজেলা পরিষদের সিএ আনছার আলী উপস্থিত ছিলেন।
মা হারা প্রীতম ও প্রিয়সী উপজেলার কুজাইল হিন্দুপাড়া গ্রামের কম বুদ্ধিসম্পন্ন ডাবলু প্রামানিকের সন্তান। প্রীতম ৭ম শ্রেণীতে ও প্রিয়সী ২য় শ্রেণীতে পড়াশুনা করে।
সহায়তার চেক পেয়ে খুশি দুই শিশুর চোখেমুখে ছিল এক বিশাল স্বপ্ন। তারা আনন্দের সাথে জানালেন- আমরা পড়াশোনা চালিয়ে যেতে চাই। তাদের কাকার চোখে ছিল আনন্দ ও আবেগের অশ্রু। খুশিতে শুধু ধন্যবাদ দিয়ে পাশে থাকার অনুরোধ জানালেন।
রাণীনগরের ইউএনও মো. রাকিবুল হাসান তাদের উদ্দেশ্যে বলেন, ‘তোমরা দুই ভাই বোন পড়াশোনা চালিয়ে যাবে। আর এই পড়াশোনা চালিয়ে যেতে যেকোনো বিষয়ে আমাকে জানাবে। আমি সব সময় তোমাদের পাশে আছি’।
ছোট্ট দুই শিশুর মা পূূর্ণিমা চিকিৎসার অভাবে গত ১১ এপ্রিল নিজ বাড়িতে মারা গেছেন। বাবা থেকেও নেই। মাকে হারিয়ে পৃথিবীটা যেন একেবারে অন্ধকার হয়ে গেছে তাদের। মৃত্যুর একদিন আগেও প্রীতম ও প্রিয়সীর মা’র ইচ্ছে ছিল তার দুই সন্তানকে পড়াশোনা করানোর। তার স্বপ্ন যেন থমকে যেতে বসেছে। মৃত বৌদির (ভাবির) স্বপ্ন পূরণের আশায় চেষ্টা চালিয়ে যাচ্ছে দেবর পলাশ।
বিষয়: #আর্থিক #ইউএনও #রাণীনগর #শিশু #সহায়তা




রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ
একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়: ফখরুল ইসলাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
চলতি সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল
