সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেনবাগে দুর্ধর্ষ ডাকাতি ৫০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট
সেনবাগে দুর্ধর্ষ ডাকাতি ৫০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট
মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
![]()
নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ মোহাম্মদপুর গ্রামে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে মিয়াজী বাড়িতে সংঘটিত এ ঘটনায় ডাকাতদল নগদ ৫০ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে ৮-১০ জন মুখোশধারী ডাকাত মাস্টার জাহিদুল আলমের বিল্ডিংয়ের কলাপসিবল গেটের তালা কেটে ও দরজার সিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমারি, শোকেস ও ওয়ারড্রোব ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়।
খবর পেয়ে সোমবার দুপুরে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) একেএম ইমরান খান ও সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, রাতের বেলায় পুলিশি টহল জোরদার করা হোক।
বিষয়: #ডাকাতি #দুর্ধর্ষ #সেনবাগ










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 