বৃহস্পতিবার ● ২০ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সংসারের খরচ চাওয়ায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
সংসারের খরচ চাওয়ায় মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লা প্রতিনিধি::

কুমিল্লায় ছেলের বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ উঠেছে। কুমিল্লার তিতাস উপজেলার সাতানি ইউনিয়নের কৃষ্ণপুর এলাকায় এঘটনা ঘটে। বুধবার পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। নিহত মঞ্জুরা বেগম (৬৫) কৃষ্ণপুর গ্রামের শান্তি মিয়ার স্ত্রী। পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে নবীর হোসেনের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তি মিয়ার দুই ছেলে তিন মেয়ে। ছোট ছেলে প্রবাসী বাবুল মিয়া বাহরাইনে থাকেন। বড় ছেলে নবীর হোসেন একটি কোম্পানিতে চাকরি করেন। স্বামী শান্তি মিয়ার বাড়িতে বেকার। বড় ছেলে খুব একটা সংসার খরচ দেন না। এতে করে কয়েকদিন পর পরই ঘরে বড় ছেলে নবীর হোসেনের সাথে তার বাবা মার ঝগড়া বাধে। মঙ্গলবার রাতে সংসারের খরচ চাওয়ায় নবীর হোসেন তার মাকে গালমন্দ করে। একপর্যায়ে চেয়ার দিয়ে মাকে মারধর করতে শুরু করেন নবীর। বাবা শান্তি মিয়া বাধা দিলে তাকেও ধাক্কা দেন। মা মাটিতে লুটে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতানী ইউনিয়ন চেয়ারম্যান মো. শামসুল হক সরকার বলেন, ছেলে ঝগড়ার একপর্যায়ে তার মাকে লাথি দেয় এবং আঘাত করে। এতে তিনি মারা যান। ওই ঘটনায় ছেলে পুলিশের হেফাজতে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি।
এই বিষয়ে কুমিল্লা তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কান্তি দাস বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। নিহতের শরীরে তেমন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মূল কারণ জানা যাবে।
বিষয়: #কুমিল্লা










সিলেটে দুই হোটেল সিলগালা, অসামাজিক কর্মকাণ্ডে নারীসহ আটক ৬
দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষায় ২০২৫ প্রশ্নপত্র ॥ ১৭ জন শিক্ষার্থীর ভাগ্যে কি হবে
দৌলতপুরে গভীর রাতে দুষ্কৃতকারীদের এলোপাতাড়ি গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী 