শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশেষ » ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরুঃ লক্ষ্য বাংলাদেশী ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি
প্রথম পাতা » বিশেষ » ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরুঃ লক্ষ্য বাংলাদেশী ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি
২৫৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৪ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরুঃ লক্ষ্য বাংলাদেশী ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি

সৈয়দ মিজান
ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরুঃ লক্ষ্য বাংলাদেশী ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি
ঢাকা, ২৪ জুলাই ২০২৫ – ব্রিটিশ কাউন্সিল, বরেন্দ্র গবেষণা জাদুঘর, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাজ্যের ডারহ্যাম বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার উদ্যোগ ‘কালচারাল প্রটেকশন ফান্ড’-এর অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটি বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধিতে এবং দেশের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।

২০২৪ সালের নভেম্বরে শুরু হওয়া প্রথম পর্বের সাফল্যের ধারাবাহিকতায়, এই দ্বিতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠান গত শুক্রবার ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। অনলাইনে অনুষ্ঠিত এই আয়োজনে প্রশিক্ষণ বিশেষজ্ঞ দল, কালচারাল প্রটেকশন ফান্ড, ব্রিটিশ কাউন্সিল, বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

প্রকল্পটির প্রথম পর্বের প্রশিক্ষণে ঐতিহ্যবাহী বস্তু সংগ্রহ, সংরক্ষণ, ডিজিটাল ডকুমেন্টেশন এবং লোক ঐতিহ্য সুরক্ষার মত মৌলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এবারের পর্বে স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি ও সক্ষমতা তৈরিতে জোর দেওয়া হবে যেন তারা জাতীয় এবং লোকজ ঐতিহ্য সংরক্ষণে আরও কার্যকরী ভূমিকা রাখতে পারেন এবং এ সংক্রান্ত যে কোনো উদ্যোগে বিশ্বব্যাপী কাজ করার এবং নেটওয়ার্ক গঠন করার সক্ষমতা বৃদ্ধি করতে পারেন। এই প্রশিক্ষণ কর্মসূচিটি মূলত অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে এই বছরের শেষে ডারহ্যাম বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ প্রশিক্ষণ দল বাংলাদেশে এসে হাতে-কলমেও প্রশিক্ষণ নেবেন। এই প্রশিক্ষণ দলে রয়েছেন - প্রফেসর রবিন এন্ড্রু কনিংঅ্যাম, ড. এমিলি অ্যালডেন উইলিয়ামস, প্রফেসর মার্ক জেমস ম্যানুয়েল এবং ড. ক্রিস্টোফার এডওয়ার্ড ডেভিস। বাংলাদেশের পক্ষ থেকে প্রশিক্ষণ দলে রয়েছেন প্রফেসর শাহনাজ হুসনে জাহান, যিনি সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ-এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর জেনারেল এডুকেশন প্রোগ্রাম (জিইডি)-এর অধ্যাপক ও বিভাগীয় প্রধান।

ব্রিটিশ কাউন্সিলের বাংলাদেশস্থ প্রোগ্রামস ডিরেক্টর ডেভিড নক্স বলেছেন, ‘বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রশিক্ষণ কর্মসূচির এই দ্বিতীয় পর্ব বাংলাদেশের অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ব্রিটিশ কাউন্সিলের গভীর অঙ্গীকারকে তুলে ধরে। স্থানীয় বিশেষজ্ঞদের সক্ষমতায় বিনিয়োগের মাধ্যমে আমরা নিশ্চিত করতে বদ্ধপরিকর যে এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুরক্ষিত থাকবে এবং টুরিজম খাতের উন্নয়নে ভূমিকা রাখবে। ‘

উদ্বোধনী আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকীব, ব্রিটিশ কাউন্সিলের কালচারাল প্রটেকশন ফান্ড উদ্যোগকে ধন্যবাদ জানান। একই সাথে, ইউনেস্কো চেয়ার এবং অন্যান্য প্রকল্প বাস্তবায়নকারীদের এই গুরুত্বপূর্ণ জাতীয় ঐতিহ্য সুরক্ষায় প্রচেষ্টার প্রশংসা করেন। সর্বশেষে, এ ধরনের অর্থবহ উদ্যোগের মাধ্যমে ডারহ্যাম বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কালচারাল প্রটেকশন ফান্ড ব্রিটিশ কাউন্সিলের নেতৃত্বে যুক্তরাজ্য সরকারের ডিজিটাল, কালচার, মিডিয়া এবং স্পোর্ট বিষয়ক মন্রণালয় (ডিসিএমএস) এর সাথে অংশীদারিত্বে পরিচালিত হয়। এর প্রধান কাজ হলো সংঘাত এবং/অথবা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা স্থাবর এবং অস্থাবর সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করা এবং টেকসই সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখা।

ওয়েবসাইটের জন্য:

কালচারাল প্রটেকশন ফান্ড ব্রিটিশ কাউন্সিলের নেতৃত্বে যুক্তরাজ্য সরকারের ডিজিটাল, কালচার, মিডিয়া এবং স্পোর্ট বিষয়ক মন্রণালয় (ডিসিএমএস) এর সাথে অংশীদারিত্বে পরিচালিত হয়। এর প্রধান কাজ হলো সংঘাত এবং/অথবা জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা স্থাবর এবং অস্থাবর সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করা এবং টেকসই সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখা।

কালচারাল প্রটেকশন ফান্ড সম্পর্কে আরও জানতে, এখানে ক্লিক করুন: https://cultural-protection-fund.britishcouncil.org/about



বিষয়: #  #  #  #  #  #  #



বিশেষ থেকে আরও

ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ ইতিহাস কথা - শাহ ফারুক আহমদ
কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল কবিতা : ঈদ -লায়ন মোঃ গনি মিয়া বাবুল
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল ইউনেস্কোর দুই বৈশ্বিক শিক্ষা উদ্যোগে যুক্ত হলো ব্রিটিশ কাউন্সিল
শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন নারী ক্ষমতায়ন ও সমতা রক্ষার অঙ্গিকার নিয়ে এনার্জিপ্যাক ফ্যাশনসের নারী দিবস উদযাপন
কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল কবি মাহমুদুল হাসান নিজামী : বহুভাষার আলোকবর্তিকা নিভে গেল
স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না স্বাধীনতা পদক ও রাজনৈতিক প্রজ্ঞা: চেনা ব্রাহ্মণের পৈতা লাগে না
“দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান
সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি। সিলেটে ‘অদম্য নারী সম্মাননা–২০২৫: পাঁচ ক্যাটাগরিতে পাঁচজনের স্বীকৃতি।

আর্কাইভ

---
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ