সোমবার ● ২১ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেন্টমার্টিনে কোস্টগার্ডের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
সেন্টমার্টিনে কোস্টগার্ডের আয়োজনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
মনির হোসেন
![]()
সেন্টমার্টিনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে কোস্টগার্ড।
সোমবার (২১ জুলাই) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২১ জুলাই সোমবার সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন এর নেতৃত্বে কোস্ট গার্ড, সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার্থে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #আয়োজন #কোস্টগার্ড #পরিচ্ছন্নতা #পরিষ্কার #সেন্টমার্টিন










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 