বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশেষ » ম্যাচসেরা শেখ মেহেদী, সিরিজসেরা লিটন
ম্যাচসেরা শেখ মেহেদী, সিরিজসেরা লিটন

স্পোর্টস ডেস্ক::
আগের দুই টি-টোয়েন্টিতে সুযোগ পাননি। ফিরেই ম্যাচ জেতানো বোলিং করলেন শেখ মেহেদী। কলম্বোয় সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে তার দুর্দান্ত বোলিংয়েই মুখ থুবড়ে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ।
৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ১১ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন মেহেদী। এমন বোলিংয়ের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে এই অফস্পিনারের হাতে।
এদিকে দারুণ নেতৃত্ব, উইকেটকিপিং আর ব্যাটের ধার দেখিয়ে সিরিজসেরা হয়েছেন লিটন দাস। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫০ বলে ৭৬ রানের ম্যাচ জেতানো ইনিংসসহ তিন ম্যাচে ১১৪ রান করেন লিটন। সঙ্গে আছে ৩টি ক্যাচ এবং ২টি স্টাম্পিং।
লিটনের নেতৃত্বেই লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ।
বিষয়: #মেহেদী #ম্যাচসেরা #লিটন #শেখ #সিরিজসেরা










ঢাকার আকাশে ভিন্ন এক দৃশ্য, চোখ ফেরাতে পারছেন না কেউ
জনগণের অর্থ ও রাষ্ট্রপ্রধানদের চিকিৎসা বিতর্ক: রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের লন্ডন সফরের ভেতরের খবর
উপ্ত-সুপ্ত-গুপ্ত-লুপ্ত: রাজনৈতিক আক্রমণের ভাষা ও মনস্তত্ত্ব
দেখে কিছু বুঝি নাই, চেখে পেলাম রসের সাগর
র্যাকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ এক বছরে ব্র্যাকের সেবা পেয়েছেন ২ কোটি ৬০ লাখ মানুষ
কেন ২০২৬ সালের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবি হচ্ছে?
অভিবাসন ও অভিবাসীদের বিষয়ে তাঁর নীতিসমূহ
বিপদসীমায় সুতাং: মাছের পেটে প্লাস্টিক, জনস্বাস্থ্যে চরম ঝুঁকি
কুমিরের পিঠে চড়ে ’সাধু বাবুর’ বাংলা জয়!
লাগামহীন মূল্যস্ফীতি: বাড়ি ভাড়া নিয়ে নতুন গাইডলাইন জারি, বিপাকে ভাড়াটে ও মালিক উভয়েই 