সোমবার ● ১৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ইয়াবাসহ আটক ১
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে বিদেশি পিস্তল ইয়াবাসহ আটক ১

মনির হোসেন, মোংলা
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে খুলনার একটি আবাসিক হোটেল থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তল বল এবং ৪৭৪ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ জুলাই শনিবার রাত ১১ টায় কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার সোনাডাঙ্গা থানাধীন জেড.এন.প্যালেস আবাসিক হোটেলে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড পিস্তল বল, ২ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ৪ শত ৭৪ পিছ ইয়াবাসহ ১ জন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অস্ত্র পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক ও অস্ত্র পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়: #অভিযান #আটক ১ #ইয়াবাসহ #কোস্টগার্ড #নেতৃত্ব #পিস্তল #বিদেশি #যৌথবাহিনী










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 