শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » হবিগঞ্জের বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় দুই ছিনতাইকারীকে কারাগারে প্রেরণ।
হবিগঞ্জের বাহুবলে টমটম চালক হত্যার ঘটনায় দুই ছিনতাইকারীকে কারাগারে প্রেরণ।
আকিকুর রহমান রুমন:-
![]()
হবিগঞ্জের বাহুবল উপজেলার লামাতাসী গ্রামের টমটম চালক কাসেম মিয়াকে হত্যা করে টমটম ছিনতাইয়ের ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে বাহুবল থানা পুলিশ।
জিজ্ঞেসাবাদ শেষে এই ঘটনায় জড়িত থাকায় ৯ জুলাই (বুধবার) বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার লামাতাসী গ্রামের আব্দুল আলীর ছেলে কাসেম মিয়া (২৫) গত ৭জুলাই (সোমবার) দুপুরে বাড়ী থেকে জীবিকার তাগিদে টমটম নিয়ে বের হয়। পরে আর বাড়ী ফিরেনি।
পরদিন (৮জুলাই) লামাতাসী ইউনিয়নের ভাতকাটিয়া এলাকা থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় কাসেম মিয়ার মরদেহ দেখতে পান স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জন্য মর্গে প্রেরণ করেন।
বাহুবল থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে জিজ্ঞেসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটক গ্রেফতারকৃতরা হলো, লামাতাসী ইউনিয়নের শ্রীকলস গ্রামের হানিফ মিয়ার ছেলে আল আমীন (২২) ও একই ইউনিয়নের আব্দাসতান্দ গ্রামের সফিক মিয়ার ছেলে আল-আমীন (২০)।
এদিকে নিহত টমটম চালক কাসেমের ছোট ভাই আল আমীন মিয়া বাদি হয়ে অজ্ঞাত আসামীর বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন।
এব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে তারা এই ঘটনার সাথে জড়িত থাকায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #চালক #টমটম #বাহুবল #হত্যা #হবিগঞ্জে










প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন মাহফুজুর রহমান
ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি
তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংঘাতে ২ বাংলাদেশি নিহত, আহত ৭
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নিয়োগ পেলেন সুজাউদ্দৌল্লা
বাংলাদেশি নাগরিকদের মার্কিন অভিবাসী ভিসা বন্ধ
সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম, হুইপ হলেন যারা
মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নাগরিকদের স্বার্থ রক্ষাই অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার আশ্বাস মধ্যপ্রাচ্যের তিন দেশের
খামেনির পর চলে গেলেন তার স্ত্রীও!
