শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা,রাজশাহী,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

Bojrokontho
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাজুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর।। হবিগঞ্জে স্কুল ছাত্র জনি হত্যার গ্রেপ্তারকৃত আসামীর উপর হামলা।।
প্রথম পাতা » প্রধান সংবাদ » সাজুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর।। হবিগঞ্জে স্কুল ছাত্র জনি হত্যার গ্রেপ্তারকৃত আসামীর উপর হামলা।।
১৬২ বার পঠিত
শুক্রবার ● ১১ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাজুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর।। হবিগঞ্জে স্কুল ছাত্র জনি হত্যার গ্রেপ্তারকৃত আসামীর উপর হামলা।।

আকিকুর রহমান রুমন:-
সাজুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর।। হবিগঞ্জে স্কুল ছাত্র জনি হত্যার গ্রেপ্তারকৃত আসামীর উপর হামলা।।
হবিগঞ্জ শহরে বানিয়াচংয়ের স্কুলছাত্র জনি দাস হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাজু মিয়ার ওপর হামলা চালিয়েছে একদল যুবক।

৯ জুলাই (বুধবার) দুপুরে সাজু মিয়াকে আদালতে নেওয়া হলে এই হামলা চালানো হয়!

তাৎক্ষণিক আইনজীবী ও আদালতে উপস্থিত লোকজনের সহায়তায় পুলিশ সাজু মিয়াকে নিরাপদ স্থানে নিয়ে পরিস্থিতি শান্ত করেন।

এদিকে, হত্যা মামলায় সাজুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাঁকন দে এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল।

তিনি জানান, সাজুর আট দিনের রিমান্ডের আবেদন করেছিল পুলিশ।

আজ শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাজুর ওপর হামলার প্রসঙ্গে আইনজীবী কুতুব উদ্দিন জুয়েল বলেন,
একদল যুবক আদালতে সাজু মিয়ার ওপর হামলা চালায়।

তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল।

আমি মনে করি,এটি বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র।

এটি কোনো অবস্থাতেই কাম্য নয়।

যদি একটা দুর্ঘটনা ঘটত তবে একটি কলঙ্কের জন্ম দিত, পাশাপাশি পরিবেশও বিনষ্ট হতে পারত।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে,
৩ জুলাই ভোররাতে হবিগঞ্জ শহরের দেয়াতরাম সাহার বাড়ি এলাকার নরধন দাসের বাড়িতে চুরি করতে যায় এক দুর্বৃত্ত।

এ সময় তাঁর ছেলে দশম শ্রেণির ছাত্র জনি দাস ঘুম থেকে জেগে দুর্বৃত্তকে দেখে চিৎকার শুরু করলে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে এই ঘটনায় করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে সাজু মিয়াকে গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।
আজ রিমান্ড শুনানির ধার্য্য তারিখ ছিলো।
এদিকে জনির স্বজনেরা সাজু মিয়াকে হত্যাকারী হিসেবে তাঁকে শনাক্ত করেন।
উল্লেখ্য,
নিহত জনি দাস বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দী ইউনিয়নের নরধন দাসের পুত্র।
নিহত জনি দাস এর পিতা হবিগঞ্জ শহরে একটি বাসা ভাড়া করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন।

অন্যদিকে জনি দাস হত্যাকারী গ্রেপ্তারকৃত সাজু মিয়া আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের পশ্চিম ভাগ গ্রামের বাসিন্দা।
জনি দাস হত্যার ঘটনাটি দেশ-বিদেশে জানাজানি হয়ে পড়লে, গ্রেপ্তারকৃত সাজু মিয়া সম্পর্কে (সৌদি আরব)থেকে প্রবাসীগন জানিয়েছেন,সাজু মিয়া সৌদিতেও চুরি,ছিনতাই,ডাকাতির মতো ঘটনা ঘটিয়েছে এবং অনেকবার ধরাশায়ী হয়েছে।
পরে সৌদি পুলিশ সাজু ধরে জেল হাজতে পাঠিয়ে তাকে বাংলাদেশ পাঠিয়েছিলো বলে অনেকেই এই তথ্য প্রদান করেন।



বিষয়: #  #  #  #


প্রধান সংবাদ এর আরও খবর

রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে   অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ
একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়: ফখরুল ইসলাম একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়: ফখরুল ইসলাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
চলতি সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ চলতি সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল

আর্কাইভ

সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রাণীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে নৌবাহিনীর ৯৯ সদস্যের ঢাকা ত্যাগ
একটি গোষ্ঠী ধর্মের নামে বিভাজন তৈরি করতে চায়: ফখরুল ইসলাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৩ জানুয়ারি
প্রকৃতিনির্ভর বিনিয়োগ বাড়াতে হবে: রিজওয়ানা
চলতি সপ্তাহে তফসিল ঘোষণা: ইসি সানাউল্লাহ
এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা
চিকিৎসকরা বললেই খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে: ডা. জাহিদ
জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনা আমাদের শপথ ও অঙ্গীকার: প্রেস সচিব
খালেদা জিয়াকে লন্ডন নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন চিকিৎসক : মির্জা ফখরুল