রবিবার ● ৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাণীনগর-আত্রাইয়ে বিভিন্ন মামলায় ৮জন গ্রেফতার
রাণীনগর-আত্রাইয়ে বিভিন্ন মামলায় ৮জন গ্রেফতার
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) :
![]()
নওগাঁর রাণীনগর এবং আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামীসহ বিভিন্ন ঘটনায় মোট আটজনকে গ্রেফতার করেছে। এর মধ্যে রাণীনগরে তিনজন এবং আত্রাইয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান,মাদক মামলার পলাতক আসামী বাড়ীতে রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার সোনাকানিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই গ্রামের আলেফ আলীর ছেলে আবুল কালাম আজাদ (৪৫) কে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে উপজেলার সিম্বা গ্রামের মাসুদ রানার স্ত্রী ছালমা বিবি (৩৯) ও বোহার গ্রামের আব্দুল মমিনের ছেলে আবু সাঈদ (২০)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা নিয়মিত মালার আসামী ছিল বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
অপর দিকে আত্রাই থানাপুলিশ জানায়,শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক মামলার পলাতক আসামী রাজশাহীর বাগমারা উপজেলার শেখপাড়া গ্রামের বছির আলীর ছেলে সৈয়দ আলী (৩০) কে গ্রেফতার করা হয়। এছাড়া একই রাতে আদালতের পরোয়ানা অনুযায়ী আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের শ্যামল চন্দ্রের ছেলে সাধন চন্দ ্র(২৩),পারব্রজপুর গ্রামের আইনুল আলীর ছেলে জেনাবুল ইসলাম রুবেল (২৭),বড়শিমলা গ্রামের আমির আলীর ছেলে জালাল উদ্দীন (২৮) এবং সাহেবগঞ্জ এলাকার আব্দুল মান্নানের ছেলে মিলন ওরফে করণ (৩৩) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়: #আত্রাই #গ্রেফতার #বিভিন্ন #মামলায় #রাণীনগর










১৪ বোতল মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
দর্শনায় পুর্ব বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখম
মালয়েশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে সরকার
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ
সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক
রাণীনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
মোংলা বন্দরের উন্নয়নে কোন বৈষম্য থাকবে না — নৌ পরিবহনমন্ত্রী
ত্রিশালে মহান শহিদ দিবস পালিত
