শুক্রবার ● ২০ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার ৫ সচিবকে বাধ্যতামূলক অবসর
এবার ৫ সচিবকে বাধ্যতামূলক অবসর
![]()
বজ্রকণ্ঠ ডেস্ক::
সরকারের পাঁচজন সচিব এবং একজন গ্রেড-১ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৯ জুন) রাতে এদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক (সচিব) কাজী এনামুল হাসান, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক (সচিব) সুকেশ কুমার সরকার, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহম্মদ ইব্রাহিম, জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) ড. মো. সহিদ উল্যাহ এবং ওএসডি সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
এছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্রকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
সরকারি চাকরি আইনের ৪৫ নম্বর ধারা অনুযায়ী তাদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এই ধারা অনুযায়ী কারও চাকরিকাল ২৫ বছর পূর্ণ হলে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ ছাড়াই সরকার বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।
বাধ্যতামূলক অবসরের পাঠানো কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরকালীন সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
অন্তর্বর্তী সরকার এর আগেও আওয়ামী লীগের সরকারের আমলে সচিব হওয়া কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।
বিষয়: #অবসর #এবার #বাধ্যতামূলক #৫ সচিবকে










রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার 