শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
রবিবার ● ১৬ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার ঈদুল আজহা থেকে বঞ্চিত গাজা উপত্যাকাবাসী
প্রথম পাতা » প্রধান সংবাদ » এবার ঈদুল আজহা থেকে বঞ্চিত গাজা উপত্যাকাবাসী
২৪৪ বার পঠিত
রবিবার ● ১৬ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার ঈদুল আজহা থেকে বঞ্চিত গাজা উপত্যাকাবাসী

পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে সারা বিশ্বের মুসলমানরা। মুসলিম অধ্যুষিত দেশগুলোতে এখন উৎসবের আমেজ। আগামীকাল সোমবার (১৭ জুন) পালিত হতে যাচ্ছে মুসলমানদের আরেকটি প্রধান বিধান পবিত্র ঈদুল আজহা। বিশ্বের অনেক মুসলিম রাষ্ট্রে আজকে পবিত্র ঈদুল আজহা পালন করা হচ্ছে।

অন্যদিকে ঈদের সময়েও প্রাণ বাঁচানোর লড়াই করছে ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজার বাসিন্দারা।

ঈদ আনন্দ ও উৎসবের হলেও গাজার শিশু ও বাসিন্দাদের জন্য এবারের ঈদ যেন শোক ও যন্ত্রণার আরেক নাম। ইসরায়েলের বাধায় এবারও ঈদুল আজহা পালন করতে পারছেন না যুদ্ধে নিপীড়িত অবরুদ্ধ গাজা উপত্যকাবাসী। কারণ সেখানে নেই বিশুদ্ধ খাবার পানি, নেই পর্যাপ্ত খাবার ও বাসস্থান। প্রতি মুহূর্তে বোমা ফেলছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার সব কয়টি সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়ে কোরবানির পশু প্রবেশে বাধা সৃষ্টি করেছে দখলদার বাহিনী।
এবার ঈদুল আজহা থেকে বঞ্চিত গাজা উপত্যাকাবাসী
শনিবার (১৫ জুন) গাজার মিডিয়া অফিস বলেছে, কোরবানির পশু প্রবেশের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে ঈদুল আজহা উদযাপন এবং ইসলামী ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে কোরবানি করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে গাজার কয়েক হাজার পরিবার।

এক বিবৃতিতে গাজা কর্তৃপক্ষ বলেছে, দখলদার বাহিনী একটি নতুন অপরাধ করেছে। রাফা সীমান্ত ক্রসিং দখল এবং বন্ধ করাসহ গাজা উপত্যকার সবগুলো ক্রসিং বন্ধ করে কোরবানির পশু প্রবেশে বাধা দিয়েছে তারা।

এটিকে ‘মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং মানবিক ও ইসলামী মূল্যবোধের প্রতি পুরোপুরি অবজ্ঞা’ বলে উল্লেখ করেছে গাজার মিডিয়া অফিস।

টানা আট মাস ধরে চলা ইসরায়েলি আক্রমণে গাজার লাখ লাখ মানুষ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র ঘাটতিতে ভুগছে।

গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের বর্বর হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ৮৫ হাজারের বেশি মানুষ।



বিষয়: #


প্রধান সংবাদ এর আরও খবর

সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি
প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা
কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয় জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়
দৌলতপুরে মোটরসাইকেল  দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা ৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা
রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি
প্রধান উপদেষ্টার সম্পদের পরিমাণ ১৫ কোটি ৬২ লাখ টাকা
কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
বাংলাদেশি পণ্যে ১ শতাংশ শুল্ক কমাল যুক্তরাষ্ট্র
জাপানে নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ স্কুল ছাত্রের মৃত্যু
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা শাহজাহান মিঞা
রাণীনগরে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী গণমিছিল