শিরোনাম:
●   ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড ●   বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান ●   সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক ●   সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক ●   শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
 ●   নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও ●   মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী ●   রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ ●   কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত ●   নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » এপ্রিলে নির্বাচিত সরকার আসবে: গার্ডিয়ানকে ড. ইউনূস
প্রথম পাতা » প্রধান সংবাদ » এপ্রিলে নির্বাচিত সরকার আসবে: গার্ডিয়ানকে ড. ইউনূস
২৭০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এপ্রিলে নির্বাচিত সরকার আসবে: গার্ডিয়ানকে ড. ইউনূস

বজ্রকণ্ঠ সংবাদ::
এপ্রিলে নির্বাচিত সরকার আসবে: গার্ডিয়ানকে ড. ইউনূস
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশের জনগণ এখনো সরকারকে তাদের শত্রু হিসেবে দেখে। তিনি বলেন, এপ্রিলে দেশে নির্বাচিত সরকার আসবে আর আমি বিদায় নেব।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘ব্যাপক দুর্নীতি সর্বস্তরে ছড়িয়ে পড়েছে। সরকারি লোকজন অর্থ আত্মসাৎ করছে এবং পাসপোর্ট তৈরি থেকে শুরু করে ব্যবসার অনুমতি পাওয়া পর্যন্ত প্রতিটি পদক্ষেপে ঘুষ দাবি করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘কেউ না কেউ সব সময় বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার জন্য অপেক্ষা করছে।’ তিনি বলেন, ‘মানুষ সরকারকে তাদের স্থায়ী শত্রু হিসেবে দেখে এবং এই শত্রুর সঙ্গে লড়াই করেই তাদের জীবন কাটাতে হয়। এটি একটি খুব শক্তিশালী শত্রু, তাই মানুষ এর থেকে দূরে থাকতে চায়।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘শেখ হাসিনা ক্রমবর্ধমানভাবে কর্তৃত্ববাদী হয়ে উঠেছিলেন। বিরোধী দল এবং মতপ্রকাশের স্বাধীনতার ওপর দমন-পীড়ন চালাচ্ছিলেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত বিক্ষোভগুলো একটি বিষাক্ত, সংঘাতপূর্ণ রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন আনবে বলে অনেকে আশা করেছিলেন। এই ব্যবস্থাটি দুটি প্রধান প্রতিদ্বন্দ্বী- আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক নিয়ন্ত্রিত হয়ে আসছিল।’

তিনি জানান, সরকার গঠনের সময় তারা একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র পেয়েছিলেন। ‘প্রশাসন ছিল ভেঙে পড়া, অর্থনীতি দেউলিয়া। ব্যাংকগুলো এমনভাবে ঋণ দিয়েছিল যেন তা উপহার, যা আর ফেরত আসেনি।’

সরকার দুর্নীতি, নির্বাচন ও জনকল্যাণ নিয়ে একাধিক সংস্কার কমিশন গঠন করেছে। এসব কমিশন প্রস্তাব দিয়েছে ব্যাপক পরিবর্তনের, যার মধ্যে রয়েছে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া, প্রধানমন্ত্রীর মেয়াদের সীমা এবং আর্থিক খাতের সংস্কার।

ড. ইউনূস চান এসব প্রস্তাব নিয়েই ‘জুলাই সনদ’ নামে একটি ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত হোক, যাতে তা আগামী জাতীয় নির্বাচনের আগেই বাস্তবায়ন শুরু করা যায়। তিনি বলেন, ‘এটি কোনো হালকা সংস্কার নয়, বরং দেশের কাঠামোগত পরিবর্তনের রূপরেখা।’

তিনি বলেন, ‘বিএনপি এখন দেশের সবচেয়ে বড় দল এবং তারা দ্রুত নির্বাচন চায়। তারা প্রধানমন্ত্রীর মেয়াদসীমার বিরোধিতাও করছে। তবে ড. ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক মতপার্থক্য থাকলেও সাম্প্রতিক সময়ে যে সহযোগিতা দেখা যাচ্ছে, তা উৎসাহব্যঞ্জক।’

জনসেবায় বড় পরিবর্তন আনতে চান ড. ইউনূস। তিনি স্বাস্থ্য, শিক্ষা এবং ক্ষুদ্রঋণ খাতে সামাজিক উদ্যোগকে উৎসাহ দিতে চান। তিনি বলেন, ‘সাধারণ মানুষ যেন বড় ব্যাংকের ওপর নির্ভর না করে নিজেরা ব্যবসা শুরু করতে পারে, সেই সুযোগ তৈরি করতে হবে।’

তিনি ক্ষুদ্রঋণ ব্যবস্থাকে আরও সংগঠিত করে ক্ষুদ্রঋণ ব্যাংক গঠনের পরিকল্পনার কথাও জানান। যদিও কিছু এনজিওর উচ্চসুদের কারণে এই খাত সমালোচনার মুখে পড়েছে। তবে তিনি মনে করেন এটি দরিদ্র মানুষের জন্য একটি কার্যকর সমাধান।

ড. ইউনূস বলেন, ‘ক্ষুদ্রঋণ দরিদ্রদের কাছ থেকে টাকা আদায় করে না, বরং তাদের স্বাবলম্বী করে তোলে।’ তিনি মূলধারার ব্যাংকব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, ‘এ ব্যাংকগুলো দরিদ্রদের ঋণ দিতে চায় না। অথচ বড় বড় ঋণখেলাপিদের কারণে ব্যাংকব্যবস্থাই ভেঙে পড়েছে।’

গত বছর ইউনূস ছিলেন শেখ হাসিনার কড়া সমালোচক। কিন্তু এখন সেই নেতৃত্বের কেন্দ্রে থেকেই সংস্কারের কাজ করছেন। তিনি জানিয়েছেন, আগামী নির্বাচনের পর তিনি আর সরকারে থাকবেন না।

‘এই পদে থাকলে সমালোচনা আসবেই, সেটা যেকোনো দিক থেকেই হোক। আমি জানি, এপ্রিলে একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেবে, আর আমি বিদায় নেব,’ বলেন তিনি।

ড. ইউনূস আশা করছেন, এ পরিবর্তনগুলোই হবে একটি ‘নতুন বাংলাদেশের’ সূচনা।



বিষয়: #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড  ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব
 শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷  ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই  বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ভোলায় ৪২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্টগার্ড
বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণকালে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড অপরিহার্য…প্রধানমন্ত্রী তারেক রহমান
সুন্দরবনে ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সামাদ মোল্লা অস্ত্রসহ আটক
সোনামসজিদে পণ্যের আড়ালে ভারতীয় ট্রাকে এলো ২০ বস্তা মাদক
শিবগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব

নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক
ছাতকে ৯৫ পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
এনসিপি নেত্রী দ্যুতি অরণ্যের পদত্যাগ
কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসী আটক
সুন্দরবনে অপারেশন ম্যানগ্রোভ শীল্ডে অস্ত্রসহ এক দস্যু আটক, ২ জেলে উদ্ধার
রাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমনে কৃষক দিশেহারা ।। ওষুধ ছিটিয়েও কাজ হচ্ছেনা
রাণীনগরে মাদক মামলার আসামী গ্রেফতার
ঢাকা প্রিমিয়ার লিগ শুরু ৪ মে
বহুমুখী উদ্যোগের কারণে তেলের দাম নিয়ন্ত্রণে সক্ষম সরকার
ট্রাম্প ‘খুব বেশি কথা বলেন’: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্র সংস্কার ও জনকল্যাণে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ
ভারত থেকে এলো আরও ৫ হাজার টন ডিজেল
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
দেশজুড়ে তেল সংকটের মধ্যে সূর্যের আলোয় কৃষকের মুখে হাসি
চাহিদার তুলনায় অর্ধেকেরও কম সরবরাহ রাণীনগরে ২৪ ঘন্টার ১৪ ঘন্টাই লোডশেডিং
সিলেট ওসমানী মেডিকেলে বানিয়াচংয়ের কুখ্যাত দালাল চক্রের গ্রেফতার।।