বুধবার ● ১৬ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. মুহাম্মদ ইউনূস
আন্তর্জাতিক ডেস্ক::
![]()
বিশ্বের একশ প্রভাবশালী ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। ২০২৫ সালের জন্য এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এই তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে বিশ্বনেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, উদ্ভাবক ও সাংস্কৃতিক আইকনদের নাম রয়েছে। এতে ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক, জেডি ভ্যান্স, ক্লডিয়া শেইনবাউম, টেড্রোস আধানম ঘেব্রেয়েসাসসহ আরও অনেকের নাম রয়েছে।
হিলারি রডহ্যাম ক্লিনটন অধ্যাপক ইউনূস সম্পর্কে লিখেছেন, তিনি সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক ক্ষমতায়ন ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার ক্ষেত্রে নিবেদিতভাবে কাজ করেছেন।
তিনি গ্রামীণ ব্যাংকের সঙ্গে ইউনূসের যুগান্তকারী কাজের কথাও স্মরণ করেন। মুহাম্মদ ইউনূস কয়েক দশক আগে ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। যার সুবিধা লাখ লাখ মানুষ গ্রহণ করেছে। এর মধ্যে ৯৭ শতাংশই নারী।
জুলাই-আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. মুহাম্মদ ইউনূস। ওই অভ্যুত্থানে শেখ হাসিনার পতন হয়।
বিষয়: #ইউনূস #তালিকায় #প্রভাবশালী #বিশ্বের #মুহাম্মদ #১০০










দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ঝড়সহ বৃষ্টির পূর্বাভাস
নববর্ষ উদযাপন ঘিরে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে মাদকবিক্রেতা ও চোরাকারবারীদের হামলায় বিএনপি নেতা বুলবুল আহত
সন্ত্রাসী চাঁদাবাজী-ধান্দাবাজী করলে দলে জায়গা হবেনা-এমপি রেজাউল ইসলাম রেজু
চাঁদপুরে গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড
মুন্সিগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নিয়ে আলোচনা করলেন টেলিনরের গ্রুপ সিইও
দৌলতপুর রহিমা বেগম একাডেমি সপ্তম শ্রেণীর ছাত্র অপহরণকারীর খপ্পর থেকে প্রাণে রক্ষা পেল সাঈদ
সুনামগঞ্জে বাঁধের নামে লুটপাটের প্রতিবাদে কৃষকদের রাজপথ অবরোধ
নারায়ণগঞ্জে অবৈধভাবে মজুত করা ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ 