রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মাধবপুরে শিল্প কারখানায় তুলার গুদামে আগুন
মাধবপুরে শিল্প কারখানায় তুলার গুদামে আগুন
শেখ জাহান রনি, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে এসএম স্পিনিং শিল্প কারখানায় তুুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গুদামে রক্ষিত ৫ শ মেট্রিকটন তুলা আগুনে পুড়ে গেছে।
রবিবার (৯ মার্চ) রাত পৌনে ৮ টায় হবিগঞ্জ, শায়েস্তাগন্জ,ও মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায আড়াই ঘন্ট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। এসএম স্পিনিংয়ের জিএম আবুল বাশার জানান, রবিবার সন্ধা নাগাদ কারখানার তুলার গুদামে কালো ধোয়া ও আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা তুলার পুরো গুদামে ছড়িয়ে পড়ে। এতে গুদামে রক্ষিত প্রায় ৫ শ মেট্রিকটন তুলা পড়ে গেছে।খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগন্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে এনেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
মাধবপুরে ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা রাকিব উদ্দিন ভূঁইয়া বলেন, আগুনের সুত্রপাত এখনো নির্ণয় করা যায়নি। তবে গুদামের সব তুলা পুড়ে গেছে।
বিষয়: #আগুন #কারখানা #গুদামে #তুলার #মাধবপুর #শিল্প










দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 