শনিবার ● ২৬ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ দুই ডাকাত আটক
নৌবাহিনী পরিচালিত যৌথ অভিযানে ভোলায় অস্ত্রসহ দুই ডাকাত আটক
বজ্রকণ্ঠ নিজস্ব প্রতিবেদক ::

সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’এর আওতায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ২৬ অক্টোবর শনিবার ভোর রাতে ভোলা সদর থানার রৌদের হাট এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী কন্টিনজেন্ট।
অভিযানে চিহ্নিত ডাকাত, অস্ত্র ব্যবসায়ী ও চাঁদাবাজ মো. মনির হোসেন ব্যাপারী ও মাদক ব্যবসায়ী মো. রাসেলকে আটক করা হয়। এ সময় আটকদের তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় তল্লাশি করে একটি দেশীয় রিভালবার, পাঁচটি রাম-দা, তিনটি ক্রীজ, একটি ড্রেগার, দুটি বল্লম, তিনটি দা, একটি চাবুক, একটি চাইনিজ হেমার, দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটকদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
অভিযানে ভোলা সদর থানার পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ মালামালসহ আটকদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, কল্যাণমূলক ও জনবান্ধব রাষ্ট্র গঠনে সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।
বিষয়: #অভিযান #অস্ত্রসহ #আটক #ডাকাত #দুই #নৌবাহিনী #পরিচালিত #ভোলা #যৌথ










স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনল্ড ট্রাম্প’
দৌলতপুরে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও চাল আত্মসাতের অভিযোগ
রাণীনগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ অর্থ বিতরণ
সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ ‘চাচা ভাইরপো’ বাহিনীর দুই সদস্য আটক
দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার
ছাতকে ২০০ পিস ইয়া’বা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিলেট নগর আলোকিত করতে প্রতিটি ওয়ার্ডে বসবে আধুনিক এলইডি লাইট: সিসিক প্রশাসক
যেভাবে সিসিককে আলোকিত করবেন কাইয়ুম চৌধুরী
ঝড়ে গাবতলী মহিলা কলেজের ব্যাপক ক্ষতিসাধন
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার পিস ইয়াবা জব্দ 