শিরোনাম:
●   কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।। ●   যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের ●   অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক ●   কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন ●   নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল ●   হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা ●   টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা ●   Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre ●   সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা ●   সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট ●   হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী ●   রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন ●   টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ ●   মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড় ●   সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ ●   আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত ●   মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ ●   দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
ঢাকা, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোম্পানীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » কোম্পানীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৯
৩৩০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোম্পানীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৯

বজ্রকণ্ঠ অনলাইন:
কোম্পানীগঞ্জে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে আটক ৯
সিলেটের কোম্পানীগঞ্জে চাঁদাবাজীর ঘটনায় ৯ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে সাধারণ জনতা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয়ে ১১ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় কালিবাড়ি এলাকার ছাত্র সমন্বয়ক নুর আহমদ (২৫) বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেছেন। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখসাড়ির একজন নেতা।

জনতার হাতে আটককৃতরা হলেন বুড়দেও গ্রামের রশিদ আলীর ছেলে আবু সাঈদ রবিন (২২), একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহ জাহান আহমদ (২৯), কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত ইসলামের সাবেক আমীর পাড়ুয়া নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আরিফ হাসান জুবায়ের (২৭), টুকের বাজারের আনোয়ার হোসেনের ছেলে মোঃ রাজন মিয়া (২৫), শাকেরা এলাকার আব্দুল বাছেদের ছেলে দিদার হোসেন (২৫), কাঠালবাড়ী গ্রামের বাহার মিয়ার ছেলে সেলিম মিয়া (২৫), শাহ আরফিনের মোঃ হাইদুল ইসলামের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২৬), বটেরতল গ্রামের সাইফুল ইসলামের ছেলে নাসির মিয়া (২৫), বাহাদুরপুর গ্রামের মোঃ কালু ভূইয়ার ছেলে সোলায়মান (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর রাত অনুমান সাড়ে ১২টার সময় স্থানীয় বারকি নৌকার মাঝি ও বালু পাথর উত্তোলন শ্রমিকদের মাধ্যমে এলাকাবাসী খবর পায়, অভিযুক্তরা বারকি নৌকার মাঝি ও বালু পাথর উত্তোলন শ্রমিকদের অবৈধভাবে চাঁদা গ্রহণের মাধ্যমে মিথ্যা আশ্বাস দিয়ে সাদা পাথর এলাকা ও ধলাই নদী হতে চুরি করে বালু-পাথর উত্তোলন করানোর বিনিময়ে অবৈধ সুবিধা আদায়ের নিমিত্তে চাঁদা দাবি করে। এ সংবাদ পাওয়ার পরে আশপাশ এলাকার প্রায় শতাদিক লোকজন বিষয়টি যাচাই করার জন্য রাত দেড়টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। এবং ঘটনাস্থলে উপস্থিত লোকজনদের সামনে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে আসামীরা ঘটনার সত্যতা স্বীকার করে ও তাদেরকে এ বিষয়ে কোন কথা না বলতে বলে এবং উত্তেজিত হয়ে ঘটনাস্থল হতে উপস্থিত জনতাকে চলে যাওয়ার জন্য হুমকি-ধামকি প্রদান করে। পরবর্তীতে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে উপস্থিত লোকজনের সহায়তায় আসামীদের আটক করে এবং কোম্পানীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে জনতা। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে এবং তাহাদের সাথে থাকা পলাতক দুইজনের নাম বলে। একজন হলেন নয়াগাঙ্গেরপাড় গ্রামের ইলিয়াছুর রহমানের ছেলে হাবিবুর রহমান মামুন (২৭) ও অপরজন লামাগ্রামের শামসুল ইসলামের ছেলে সোহেল আহমদ রানা (২৯)।

তবে আটককৃত ব্যক্তিদের পরিবার দাবী করছে তাদেরকে ফাসানো হয়েছে। তারা এসবের সাথে জড়িত নয়।

উল্লেখ্য: সরকার পরিবর্তনের পর কোম্পানীগঞ্জে ছাত্র সমন্বয়ক পরিচয়ে নানা ‘অপরাধমূলক’ কর্মকাণ্ড করতে দেখা গেছে অনেককে। ছাত্র সমন্বয়ক ও ছাত্রদল দাবী করা মইনুল ইসলাম নামের একজনের নেতৃত্বে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই সময় সেনাবাহিনী তাদের আটক করে। এ ছাড়াও কয়েকদিন আগে কাটাখাল এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা লুটকালে দক্ষিণ বুরদেও গ্রামের কামরুল নামের একজনকে আটক করা হয়। এরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, গত কয়েকদিন আগে গভীর রাতে মহাসড়ক থেকে গাড়ি আটক করে চাঁদা দাবি করে ছাত্র সমন্বয়ক নামে কয়েকজন, পরে তার কাছে টাকা না থাকায় বিকাশে টাকা এনে তাদেরকে দিলে তারপর সেই গাড়ি চালককে ছেড়ে দেয় তারা।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। অবৈধ সুযোগ সুবিধা দেবে বলে শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায়কালে এলাকাবাসী তাদেরকে আটক করে বলে। আমরা তাদেরকে থানায় নিয়ে আসি এবং এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ৯ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র: দৈনিক সিলেট



বিষয়: #  #



প্রধান সংবাদ থেকে আরও

কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।। কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
কৃষকদের সাথে যা ইচ্ছে তাই ব্যবহার।।
যুক্তরাজ্যে আশ্রয় ব্যবস্থায় জালিয়াতি: কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নাইজেল ফারাজের
অপপ্রচার ও মানহানী করায় ৪ জনকে আসামী করে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান মান্নান ভূঁইয়ার অভিযোগ
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
আটোয়ারীতে ১৩ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক
কৃষি উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে আটোয়ারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন
নিকারে বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়ে বগুড়ায় আনন্দ মিছিল
হবিগঞ্জে “বাইতুন নূর” ভবনের মেইন লাইনের তার চুরি; অন্ধকারের চরম ভোগান্তিতে বাসিন্দারা
টাওয়ার হ্যামলেটসে মেয়র পদের ফলাফল আজ রাতে; এক্সেল সেন্টারে শেষ মুহূর্তের গণনা
Tower Hamlets Mayoral Result Imminent; Bojrokontho London Reports from Excel Centre
সিলেটে জুলাই ঐক্যের আলোচনা সভা
সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম
মাধবপুর মন্দিরের সরঞ্জাম কক্ষে অগ্নিসংযোগ: মূল অভিযুক্ত গ্রেফতার, স্বীকারোক্তি
হবিগঞ্জে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার, বিপুল মালামাল উদ্ধার
ঘূর্ণিঝড়ে কালাইনজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় লণ্ডভণ্ড
হবিগঞ্জে জলাবদ্ধতা: ড্রেন পরিষ্কার না করায় জনদুর্ভোগ
​হবিগঞ্জে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত পল্লী বিদ্যুতের লাইনম্যান, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের প্রাথমিক প্রস্তুতি শুরু
হবিগঞ্জে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং: জনজীবনে চরম নাভিশ্বাস
তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হলেন সৈয়দ আবদাল আহমদ
​ব্রিটেনে বড় ধরনের ধরপাকড় ও কড়াকড়ি: বৈধ-অবৈধ হাজার হাজার অভিবাসীর থাকার অধিকার হুমকির মুখে