শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেতুর টোল প্লাজায় আগুন দিয়েছে ছাত্র-জনতা
প্রথম পাতা » প্রধান সংবাদ » সেতুর টোল প্লাজায় আগুন দিয়েছে ছাত্র-জনতা
৩২৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেতুর টোল প্লাজায় আগুন দিয়েছে ছাত্র-জনতা

বজ্রকণ্ঠ অনলাইন নিউজঃ

সেতুর টোল প্লাজায় আগুন দিয়েছে ছাত্র-জনতা - সেতুর টোল প্লাজায় আগুন দিয়েছে ছাত্র-জনতা। ছবি: সংগৃহীত
মানিকগঞ্জের সিংগাইরে শহিদ রফিক সেতুর টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। এ সময় তারা টোল প্লাজার কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এ সময় আন্দোলনকারীদের ভয়ে টোল আদায়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা পালিয়ে যায়। কমপক্ষে আধা ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল। সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর থেকে দীর্ঘ ২৪ বছর যাবত টোল আদায় করে আসছে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা।

এসব বিষয়ে জানতে চাইলে বিক্ষোভে অংশ নেয়া ব্যক্তিরা বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের বিকল্প সড়ক হচ্ছে সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক। দীর্ঘ দুই যুগ ধরে সেতুটিতে টোল আদায় করছে কর্তৃপক্ষ। সবজি চাষের জন্য বিখ্যাত সিংগাইর থানা এবং মানিকগঞ্জ সদর ও হরিরামপুর উপজেলার বেশিরভাগ পণ্যবোঝাই ট্রাক এই সড়ক দিয়ে যাতায়াত করে। নিয়মিত টোল দিতে গিয়ে হয়রানি হতে হয় ট্রাকচালক ও সবজি ব্যবসায়ীদের।

বিক্ষুব্ধ জনতা আরও বলেন, শহীদ রফিক সেতুতে টোল আদায় বন্ধ করার জন্য একাধিকবার আন্দোলন করা হয়। কিন্তু বিগত সরকারের কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিদের কারণে আন্দোলনে কোনো সুফল আসেনি। এই সেতুটিতে স্থায়ীভাবে টোল আদায় বন্ধে বর্তমান সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন তারা।



বিষয়: #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল

আর্কাইভ

---
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি
কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক
রাণীনগরে পুকুর খননের নামে মাটি বিক্রির মহোৎসব ।। অনুমতি ছাড়াই পূরণ হচ্ছে ফসলী জমি,ম‍্যানেজ প্রক্রিয়ায় চলছে
দুদকের মামলার আসামি হয়েও দুই বছর বহাল
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের জোরালো ভূমিকার অঙ্গীকার
সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধে পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের দুর্নীতি প্রতিরোধে অবস্থান কর্মসুচি
ঈদ উৎসব সামনে রেখে মোংলায় কোস্টগার্ডের নিরাপত্তা জোরদার
ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মোংলায় কোস্টগার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক পাচারকারী আটক
বাড়িতে বসেই দিচ্ছিলেন জাল ভিসা, প্রতারক ডিবির হাতে ধরা
সাংবাদিকদের ইতিবাচক লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্যমন্ত্রী
ঝিনাইদহে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১
যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে শোকপ্রস্তাবের নিন্দা ও প্রতিবাদ