রবিবার ● ১১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিতুমীর কলেজ অধ্যক্ষের পদত্যাগ
তিতুমীর কলেজ অধ্যক্ষের পদত্যাগ
বজ্রকণ্ঠ ডিজিটাল নিউজ ডেস্ক:

শিক্ষার্থীদের তোপের মুখে এবার পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত প্রতিষ্ঠান সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম।
১১ আগস্ট, রবিবার দুপুর ১টায় তিনি পদত্যাগ পত্রে সই করেছেন।
এতে তিনি উল্লেখ করেছেন, আমি ২০২২ সালের পয়লা ডিসেম্বর থেকে সরকারি তিতুমীর কলেজে অধ্যক্ষ পদে কর্মরত আছি। বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে আমার পক্ষে অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আমাকে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ পদ থেকে পদত্যাগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
পদত্যাগ পত্রের নিচে সই করেছেন তিনি। পদত্যাগ পত্রটি তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সচিব বরাবর দিয়েছেন।
একই সঙ্গে অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সরকারি তিতুমীর কলেজের উপাধ্যক্ষ এবং শিক্ষক পরিষদ সম্পাদকের কাছেও পাঠিয়েছেন।
বিষয়: #ডিজিটাল #ডেস্ক #নিউজ #বজ্রকণ্ঠ










ঈদ উপলক্ষে ভোলার নৌপথে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন
দেশের সব স্কুলে মিড ডে মিল চালু করা হবে: ববি হাজ্জাজ
স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আজ অফিস শেষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে সৌদি যুবরাজের আহ্বান
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
একযোগে ৫৪ জেলায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছাতকে সিআর ওয়ারেন্টসহ ৩ আসামি গ্রেফতার
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন মিজান চৌধুরী : অভিনন্দন জানালেন ৫ এমপি 