মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » বাংলাদেশে সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জাতিসংঘের
বাংলাদেশে সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জাতিসংঘের

বাংলাদেশে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের সময় প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন।
সোমবার (৫ আগস্ট) জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে একথা জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব এই সপ্তাহান্তে বাংলাদেশে বিক্ষোভের সময় আরও প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে সেনাপ্রধানের ঘোষণা এবং অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনাসহ বাংলাদেশে চলমান ঘটনাবলী ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।
বিবৃতিতে আরও বলা হয়, তিনি (আন্তোনিও গুতেরেস) সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানিয়েছেন এবং শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
মহাসচিব বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি সকল ধরনের সহিংসতার পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন।
উল্লেখ্য, গতকাল বিকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান টেলিভিশনে ভাষণে বলেন, শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং একটি অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করা হবে।
বিষয়: #আহ্বান #জাতিসংঘ #থাকার #পক্ষ #বাংলাদেশ #শান্ত #সংযত #সব










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 