বুধবার ● ২৬ জুন ২০২৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস
সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস
বজ্রকণ্ঠ নিউজঃ

আগামী কয়েকদিনের মধ্যে সারা দেশে বৃষ্টির প্রবণতা বাড়ার আভাস রয়েছে। এর মধ্যেই প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যাচ্ছে। এতে গাছপালা কিংবা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই দৈনিক তিনবার আগাম সতর্কবার্তা দিয়ে আসছে আবহাওয়া অফিস।
২৫ জুন, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে দিবাগত রাত ১টার মধ্যে দেশের ১০টি অঞ্চলে তীব্র ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরকেও সতর্ক সংকেত দেখানোর নির্দেশও দেওয়া হয়।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সতর্কবার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, পাবনা, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ের শঙ্কা রয়েছে। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। তাই এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।
বিষয়: #আভাস #দেশ #প্রবণতা #বাড়ার #বৃষ্টি #সারা










প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে একনেকের কমিটি গঠন
পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল সার্বভৌমত্ববিরোধী তৎপরতা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার
রাজশাহীতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ
৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
একই গ্রুপে পড়ল বাংলাদেশ-পাকিস্তান-ভারত
আন্দামান দ্বীপপুঞ্জে ৭ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
১৮ মাস পর ঢাকা-কলকাতা-আগরতলা বাস সার্ভিস চালু
সুন্দরবনে দস্যুতা দমনে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথবাহিনীর অভিযান শুরু
টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক
