শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৪
নরসিংদীতে ভূমিকম্পে নিহত বেড়ে ৪
বজ্রকণ্ঠ ::
![]()
শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। তাছাড়া অন্তত শতাধিক মানুষ আহতের খবর পাওয়া গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আবুল তাহের মোহাম্মদ শামসুজাম্মান।
নিহতরা হলেন- কাজম আলী ভূঁইয়া (৭০), নাসির উদ্দিন (৫০), দেলোয়ার হোসেন (৩৭) এবং দোলোয়ারের ছেলে ওমর ফারুক (৮)।
এদের মধ্যে বৃদ্ধ কাজম আলী ভূঁইয়া মাটির ঘর চাপায়, দেলোয়ার এবং ওমর ফারুক ছাদের কার্নিশ ভেঙে নিহত হয়েছেন। তাছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিনের মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, ভূমিকম্পের সময় উপজেলার মালিতা গ্রামের বৃদ্ধ কাজম আলী ভূঁইয়া মাটির ঘর চাপা পড়েন। ছাদের কার্নিশ ভেঙে সদর উপজেলার দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমর ফারুক (৮)। অন্যদিকে ভূমিকম্প চলাকালে আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হন পলাশ উপজেলার ডাঙ্গা গ্রামের নাসির উদ্দিন। তাদের মধ্যে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নাসির উদ্দিনের মৃত্যু হয়।
স্ত্রী-সন্তানদের নিয়ে নরসিংদী শহরের গাবতলী এলাকার এই বাড়িটিতে ভড়া থাকতেন ইউএমসি জুটমিলের উচ্চমান সহকারী দেলোয়ার হোসেন। সকালে ভূমিকম্প টের পেয়ে নিরাপদ আশ্রয়ের জন্য দুই সন্তান তাসফিয়া ও ওমরকে নিয়ে ঘর থেকে বের হওয়ার পরই ভেঙে পড়ে ছাদের কার্নিশ। এতে গুরুতর আহত হন তিনজন। মূলত পার্শ্ববর্তী নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে ইট পড়ে ভেঙে যায় ছাদের কার্নিশ।পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেলোয়ার ও ওমর। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযোগ উঠেছে, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ভবন নির্মাণ করার কারণে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় নেওয়া পথে কাজম আলী ভূঁইয়ার মৃত্যু হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সর্বিক) আবুল তাহের মোহাম্মদ শামসুজাম্মান জানান, ভূমিকম্পে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। এদের মধ্যে বাবা-ছেলেও রয়েছে। বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।
বিষয়: #নরসিংদী #নিহত #ভূমিকম্প










সোনামসজিদ সীমান্তে ১৮৫ বোতল ভারতীয় স্কাপ সিরাপ জব্দ
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না ঢাকা বারের কোনো আইনজীবী
হুমকি-ধমকিতেও আর ফুটপাতে হকার বসতে পারবে না: সিসিক প্রশাসক
সিলেটে আ.লীগ নেতার দখলে সওজের জায়গা: সংবাদ না করতে ঘুষের প্রস্তাব
হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৬০ মিমি বৃষ্টি: ফুঁসে উঠছে খোয়াই নদী, বন্যার শঙ্কা
বগুড়ার শাজাহানপুরে অসহায় প্রতিবন্ধী সাহেরা কে হুইল চেয়ার প্রদান করলেন সাবেকএমপি লালু
গাবতলীতে বিজয়ীদের মাঝে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বিতরণ করলেন সাবেক এমপি লালু
পদ্মা ব্যারেজ হলে ফারাক্কা নিয়ে বাংলাদেশের বার্গেনিং পয়েন্ট শেষ হয়ে যাবে
বানিয়াচংয়ের কালাইনজুড়া ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার মান বাড়াতে গণমত আহ্বান
ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অপতথ্য (Misinformation), ভুয়া খবর (Fake News) এবং কুৎসা রটনাকারীদের বিরুদ্ধে বর্তমানে বিশ্বজুড়ে এবং স্থানীয়ভাবে বেশ কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। 