শিরোনাম:
●   জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী ●   মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ●   মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান ●   মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা ●   তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী ●   ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ●   মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০ ●   টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড ●   আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি ●   মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০
১২৮ বার পঠিত
শুক্রবার ● ২১ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০

বজ্রকণ্ঠ
ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১০
ভূমিকম্পে সারা দেশে এখন পর্যন্ত দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় চারজন, নরসিংদীতে পাঁচজন এবং নারায়ণগঞ্জে একজন রয়েছেন। এ ঘটনায় বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েকশ মানুষ।

ঢাকার মুগদা এলাকায় একজন ও পুরান ঢাকার কসাইটুলি এলাকায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন।

মুগদা থানার এক কর্মকর্তা বলেন, মুগদার মদিনাবাগে একটি ভবনে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মী মো. মাকসুদ (৫০)। ভূমিকম্পের সময় তিনি দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করেন। ঠিক সেই সময় দেয়াল ধসে পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার বলেন, পুরান ঢাকার কসাইটুলি এলাকায় একটি ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম (২১), বয়সী কাপড় ব্যবসায়ী আবদুর রহিম (৪১) ও তার ছেলে আবুল আজিজ রেমন (১২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। যাদের অধিকাংশই পাশের দোকান থেকে গরুর মাংস কিনতে ভিড় করেছিলেন।

নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান জানান, ভূমিকম্পে আতংকিত হয়ে উঁচু ভবন থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও তিনজন মারা গেছেন। আহত হয়েছেন শতাধিক।

মৃতরা হলেন—নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমর (৮), পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতাপাড়ার কাজেম আলী ভূঁইয়া (৭৫), একই উপজেলার ডাংগা ইউনিয়নের নাসিরউদ্দিন (৬০) ও শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ফোরকান (৪০)।

জেলা প্রশাসক জানান, চিনিশপুর ইউনিয়নের গাবতলীতে নির্মাণাধীন ভবনের মালামাল নিচে পড়ে চারজন আহত হন। এদের দেলোয়ার হোসেন ও তার ছেলে ওমরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূইয়া মাটির ঘরের নিচে চাপা পড়েন। জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আবু তাহের আরও বলেন, ডাংগা ইউনিয়নের নাসিরউদ্দিন ভূমিকম্পের সময় ফসলি জমিতে কাজ করছিলেন। আতঙ্কিত হয়ে দৌড়ে আসার পথে রাস্তা থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়। অন্যদিকে শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের ফোরকান ভূমিকম্পের সময় গাছ থেকে পড়ে যান। তাকে প্রথমে নেওয়া হয় নরসিংদী জেলা হাসপাতালে। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে এই ভূমিকম্প হয়।

তিনি আরও বলেন, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদী এলাকায়।

রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় ভূকম্পন অনুভূত হয়েছে বলেও জানা গেছে।



বিষয়: #  #



প্রধান সংবাদ থেকে আরও

জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা  জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে  ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০ মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি  ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি

আর্কাইভ

---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
জুলাই সনদ ধর্ম-মানবতা ও রাষ্ট্রের বিরুদ্ধে : মোমিন মেহেদী
মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোংলায় জ্বালানি তেল মজুদ ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান
মোংলায় নৌপথ ও সুন্দরবনের নিরাপত্তা জোরদার করতে কোস্টগার্ডের সমন্বয় সভা
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র ছাতকের গোবিন্দগঞ্জ, ভোগান্তিতে শত শত যাত্রী
ছাতকে সিএনজি গ্যারেজ রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে পুলিশ–পথচারীসহ শতাধিক আহত,সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
মানিকগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ২০
টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড
আত্রাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে দুই দোকান ভস্মীভূত ।। ৬ লক্ষাধিক টাকার ক্ষতি
মোংলা বন্দরে ৯ মাসে এক কোটি ৫ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি
সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু
দৌলতপুরে মেসার্স এম.রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেলের কালোবাজারি অনিয়ম ও টাকা ভাগাভাগী নিয়ে সংঘর্ষ
শিবগঞ্জে আমবাগানের সীমানা প্রাচীর ও তার কাটা বেড়া ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা 
মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড
ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১
হাওর রক্ষাবাঁধে পাউবো ও প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে শান্তিগঞ্জ ও জগন্নাথপুরে গণসমাবেশ
টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
সুনামগঞ্জের জামালগঞ্জ নদী ভাঙন: উজান লালপুর বাজার বিলীন।
রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা ।। যুবকের কারদন্ড
আত্রাইয়ে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে পুলিশ সদস্যের দুই পা- বিচ্ছিন্ন
সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫
৩০ এপ্রিল সারাদেশে একযোগে ‘নতুন কুড়ি স্পোর্টস’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২
ভূমধ্যসাগরে নারী-শিশুসহ ১০৫ অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ২
নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ
হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ
নারায়ণগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৭৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
রাণীনগর থানাপুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪জন গ্রেফতার
রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ
দেশের বিভিন্ন হাসপাতাল ক্লিনিক গুলোতে হতদরিদ্র পরিবারের মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত !