শুক্রবার ● ১৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » পুলিশের ধাওয়া খেয়ে ধানমন্ডির বিভিন্ন গলিতে জুলাই যোদ্ধারা
পুলিশের ধাওয়া খেয়ে ধানমন্ডির বিভিন্ন গলিতে জুলাই যোদ্ধারা
বজ্রকণ্ঠ
![]()
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ স্বাক্ষর হবে বহুল প্রতীক্ষিত জুলাই সনদ। এতে রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা আমন্ত্রিত।এর আগে শুক্রবার দুপুরে অনুষ্ঠানস্থলে গিয়ে বিক্ষোভ করতে থাকে জুলাই যোদ্ধারা। পুলিশ তাদের সরে যাওয়ার আহবান জানায়। সরে না যাওয়ায় বল প্রয়োগের ঘটনা ঘটে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় লাঠিচার্জের ঘটনায় জুলাই যোদ্ধারা ধানমন্ডির ২৭ এর বিভিন্ন গলিতে অবস্থান নিচ্ছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পুলিশের ধাওয়া খেয়ে লালমাটিয়া হাউজিং সোসাইটির গলিতে অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। সেখান থেকেই পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়ছে তারা।
অপরদিকে, পুলিশ তাদের দিকে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশ ও এপিবিএন সদস্যরা মূল সড়কের মাঝখানে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর আন্দোলনকারীদের উদ্দেশ্যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন। তাদের ছত্রভঙ্গ করে দেওয়া।
লালমাটিয়ার গলির পাশাপাশি মিরপুর রোডের কলাবাগান এলাকার দিকেও বেশকিছু জনতাকেও জুলাই যোদ্ধাদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে।
সকাল থেকেই জুলাই যোদ্ধাদের একাংশ জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করছিলেন। সংসদ ভবনের ভেতরে যোদ্ধাদের আরেক অংশ অনুষ্ঠানস্থলে ছিলেন। এক পর্যায়ে বাইরে থাকা আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নং গেট ভেঙে ভেতরে ঢুকে যায়। পরে ভেতরে থাকা জুলাই যোদ্ধারা বাইরে চলে আসে। এরপরই শুরু হয় সংঘর্ষ।
পুলিশকে সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায়। এ সময় ‘জুলাই যোদ্ধাদের’ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
বিষয়: #গলি #জুলাই #ধাওয়া #ধানমন্ডি #পুলিশ #বিভিন্ন #যোদ্ধারা










নবীগঞ্জের বহরমপুরে সরকারি কোটি টাকা মূল্যের ভূমি ভূমিদস্যুদের কবলে৷ ভূমিদস্যুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-ইউ,এনও
মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী
রাণীনগরে শতাধীক অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপনা মাদ্রাসার শিক্ষক লতিফকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত
নদীভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণ করে সুনামগঞ্জের জগন্নাথপুর গ্রামকে রক্ষার দাবী এলাকাবাসীর
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ
হবিগঞ্জের নবীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত! আহত অর্ধশতাধিক, এলাকায় অতিরিক্ত পুলিশ মেতায়েন
নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
সুনামগঞ্জের ডিসি ইলিয়াসের বিরুদ্ধে শিল্প-পণ্য বাণিজ্য মেলার ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক 