শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিস্তার আগ্রাসী রূপ, পানিবন্দি মানুষের নির্ঘুম রাত
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিস্তার আগ্রাসী রূপ, পানিবন্দি মানুষের নির্ঘুম রাত
১৯৬ বার পঠিত
সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিস্তার আগ্রাসী রূপ, পানিবন্দি মানুষের নির্ঘুম রাত

বজ্রকণ্ঠ ::
তিস্তার আগ্রাসী রূপ, পানিবন্দি মানুষের নির্ঘুম রাত
গত কয়েকদিনের অনবরত বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের পাঁচ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়েছে। হুমকির মুখে পড়েছে উজানে থাকা ফ্লাড বাইপাসসহ ঘরবাড়ি ও স্থাপনা। নদী এলাকায় বিভিন্ন রাস্তার ওপর দিয়ে বইছে পানি। পানিবন্দি মানুষদের নির্ঘুম রাত কাটছে।

সোমবার (৬ অক্টোবর) সকাল ছয়টায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হলেও ভাটিতে এখনো পানির চাপ বাড়ছে। রবিবার রাতে বিপৎসীমার ৩৫ সে.মি ওপর দিয়ে প্রবাহিত পানি ভাটিতে থাকা লোকালয়ে প্রবেশ করে প্লাবিত করছে। তীব্র স্রোতে এখনো পানি লোকালয়ে প্রবেশ করছে। এ ছাড়াও পানির তোড়ে বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে পানি বৃদ্ধি পেয়ে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। নিচু এলাকায় বুক পরিমাণ পানিতে ডুবে আছে বাড়ি-ঘর। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পানি বৃদ্ধি পাওয়ায় নির্ঘুম রাত কাটিয়েছে এসব মানুষ।

সরেজমিনে দেখা যায়, তিস্তা তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল ও চরাঞ্চল রাতেই প্লাবিত হয়েছে। এখানকার মানুষজন স্পার বাধসহ উঁচু এলাকায় গরু ছাগল নিয়ে রাত কাটিয়েছে। এ ছাড়াও নতুন নতুন লোকালয়ে পানি প্রবেশ করে প্লাবিত করছে।

এসব এলাকায় থাকা কাচা পাকা সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যে কোনো সময় রাস্তাঘাট ধসে যেতে পারে। এছাড়াও হুমকির মুখে পড়েছে বেশ কিছু এলাকার স্থাপনা ও সড়ক।

তিস্তা এলাকার বাসিন্দা আব্দুর রহমান বলেন, গতকাল সন্ধ্যার পর থেকে পানি ঢুকতে শুরু করে। রাতেই বাড়িতে বুক সমান পানি উঠে। গরু ছাগল নিয়ে কোনো রকমে উঁচু রাস্তায় অবস্থান নিয়েছি।

মহিষখোচা গোবর্ধন এলাকার ইউপি সদস্য মতি মিয়া বলেন, পাকা সড়কের ওপর দিয়ে পানি ঢুকছে। এই রাস্তা দিয়ে নদী এলাকার হাজারো মানুষ যাতায়াত করে। যানবাহন চলে। সব বন্ধ হয়ে গেছে। এই সড়ক ভেঙে গেলে মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, কয়েক দিনের ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করেছে। তীরবর্তী এলাকার মানুষদের অগ্রিম জানানো হয়েছে যেন তারা প্রস্তুত থাকে। ক্ষয়ক্ষতি কমাতে প্রস্তুতি নেওয়া হয়েছে।



বিষয়: #  #  #  #  #  #



প্রধান সংবাদ থেকে আরও

বৈষম্যবিরোধী আ ন্দো ল নে র সাবেক নেতা রিয়াদ কা*রা*গা*রে বৈষম্যবিরোধী আ ন্দো ল নে র সাবেক নেতা রিয়াদ কা*রা*গা*রে
হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৮ ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৮
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী

আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---
বৈষম্যবিরোধী আ ন্দো ল নে র সাবেক নেতা রিয়াদ কা*রা*গা*রে
হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৮
অনুমতি ছাড়া শিক্ষকরা অন্য পেশায় যুক্ত থাকলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়, সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা ভারতের
দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী
ফ্যামিলি কার্ড উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী
কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়ায় জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের অভিযান
হবিগঞ্জের বানিয়াচংয়ে খড়ের গাদায় আগুন!
মায়ানমারে পাচারকালে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ ১৯ পাচারকারী আটক
রাণীনগরে সুবিধাবঞ্চিত ৪১৫ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সিলেটে আশ্রয় নিয়েছে নতুন অ প রা ধী চক্র
হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনায় হামলাকারী গ্রেফতার, রক্তমাখা ছুরি উদ্ধার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
৫ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন
একুশে পদক গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ