রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোংলায় বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ নাবিক, চলছে উদ্ধার অভিযান
মোংলায় বাল্কহেড থেকে নদীতে পড়ে নিখোঁজ নাবিক, চলছে উদ্ধার অভিযান
মনির হোসেন, মোংলা
![]()
মোংলা বন্দরের জেটির অপরদিকে পশুর চ্যানেলে পণ্য বোঝাই বাল্কহেড থেকে পড়ে একজন নাবিক নিখোঁজ হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজের সন্ধানে ঘটনাস্থলে চলছে তল্লাশি অভিযান।তবে সাঁতার জানতেন না নিখোঁজ নাবিক রাব্বি। তাকে উদ্ধারে চলছে তৎপরতা।
মোংলা বন্দর কর্তৃপক্ষ ও কোস্টগার্ড জানায়, মোংলা বন্দরের ৫ নম্বর জেটির বিপরীতে পশুর নদীতে থাকা পণ্য বোঝাই বাল্কহেড এম,ভি শোভা-এরর লস্কর রমজান হোসেন রাব্বি (২০) অসাবধানতাবশত শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এরপর খবর পেয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, কোস্টগার্ড, নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।
নিখোঁজ রাব্বির বাড়ি ঝালকাঠির জেলার কাঠালিয়ায়। তার পিতার নাম জলিল শিকদার। এদিকে নিখোঁজের সন্ধান কার্যক্রমের সকল সহায়তা ও তদারকি করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
বাল্কহেড ‘এমভি শোভা’ মাস্টার মুজাফ্ফার মোল্লা বলেন, শনিবার ভোর ৪টায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে জিপসাম বোঝাই করে ঢাকার মেঘনা ঘাটের উদ্দেশ্যে বাল্কহেডটি ছেড়ে আসি। এরপর বাল্কহেডের লস্কর রাব্বি আমাকে এক কাপ চা দিয়ে যায়। পরে রাব্বিসহ তিনজন নাবিক বাল্কহেডের সাইডে বসে চা খাচ্ছিল। তখন অসাবধানতাবশত বাল্কহেড থেকে নদীতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে হয়তো নদীতে তলিয়ে যায়। তাৎক্ষণিক আমরা খোঁজাখুঁজি শুরি করি। না পেয়ে ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে মোংলা বন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশ আসে। তারা ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। মাষ্টারসহ বাল্কহেডে আমরা ৭ জন স্টাফ-কর্মচারী ছিলাম।
বিষয়: #অভিযান #উদ্ধার #বাল্কহেড #মোংলা










সুন্দরবন থেকে দেড় বছরে ৬১ দস্যুকে অস্ত্রসহ আটক করেছে কোস্টগার্ড
ভেস্তে গেলো যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, কী করবে পাকিস্তান?
আজও ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বাতাস
ঘরে ঘরে গিয়ে রাজনীতিবিদদের হামের টিকার তথ্য দিতে বললেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ইসলামাবাদ থেকে খালি হাতে ফিরছে যুক্তরাষ্ট্র: ইরান
শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হলো অনলাইন ক্লাস
সেনা সদস্য’র বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচারসহ একের পর এক বিয়ে ভাঙার ভয়াবহ অভিযোগ
কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্রসহ ১০ ডাকাত আটক, জ্বালানি তেল জব্দ
সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণের নামে দুর্নীতি : ডিসি ইলিয়াসসহ দুর্নীতিবাজদের বিচার দাবী
বিএনপি দেশ ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে: জামায়াত 