রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » দেশব্যাপী সংবাদ » ঢাকায় দুই ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত, ভোগান্তিতে নগরবাসী
ঢাকায় দুই ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত, ভোগান্তিতে নগরবাসী
বজ্রকণ্ঠ :::
![]()
সকাল থেকে ঝুম বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। দুই ঘণ্টায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
রবিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকেই শুরু হয় অল্প অল্প বৃষ্টি। এরপর ৭টার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী ও স্কুলগামী শিক্ষার্থীরা।
ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় ৯টার পর বৃষ্টি থেমে গেলেও রাস্তায় পানি জমে আছে। চলাচলে ভোগান্তির কথা জানাচ্ছেন নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ ছাড়া সংস্থাটি আরও জানিয়েছে, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
এদিকে, আবহাওয়া অফিস বলছে, সোমবারের (১৮ আগস্ট) মধ্যে উত্তরপশ্চিম এবং তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে আগামী কয়েক দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
বিষয়: #ঘণ্টা #ঢাকায় #দুই










সিলেটে জামেয়া নাজিরেরগাঁওয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হবে কোস্টগার্ডের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
নবীগঞ্জের দরবেশপুর খাল খনন উপপ্রকল্পের নকসা পর্যালোচনা এবং পরিবেশগত প্রভাব নিরুপন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত৷৷
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু 