রবিবার ● ১০ আগস্ট ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের মানববন্ধন
জিতু তালুকদার, মৌলভীবাজার:
![]()
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে ও দ্রুত সময়ে বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার প্রেসক্লাব।
১০ আগস্ট রবিবার দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
দৈনিক কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাইফুল ইসলামের সঞ্চালনায় ও মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশি ইকবাল আহমদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন দৈনিক স্বাধীনতার চেতনা পত্রিকার সম্পাদক ও দীপ্ত টিভির প্রতিনিধি বকসী মিছবাহ্ উর রহমান, দৈনিক ইনকিলাব এর জেলা সংবাদদাতা ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, দৈনিক সংগ্রাম পত্রিকার মোঃ আজাদুর রহমান, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মু. ইমাদ উদ-দীন, দৈনিক রুপালি বাংলাদেশের সিনিয়র রিপোর্টার এম শাহাজাহান আহমদ, দৈনিক দিনকালের সৈয়দ মমশাদ আহমদ, যায়যায়দিন পত্রিকার আব্দুল ওয়াদুদ, এশিয়ান টেলিভিশনের মাহবুবুর রহমান রাহেল, দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোক্তাদির হোসেন প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আমরা এই হত্যাকা-ের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবি করছি। আমরা সাংবাদিকরা কলমের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরি। কিন্তু যখন আমাদেরই নিরাপত্তা বিঘিœত হয়, তখন গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।
বিষয়: #আসাদুজ্জামান #গাজীপুর #তুহিন #প্রতিবাদ #প্রেসক্লাব #মানববন্ধন #মৌলভীবাজার #সাংবাদিক #হত্যা










রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায়, পার্বতীপুরে শোক
দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, ওষুধ এবং চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক
দারুণ লড়াইয়ে ব্রাজিলকে হারাল ১০ জনের ফ্রান্স
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৫
ঢাকায় যুবদল নেতা কিবরিয়া হত্যাকাণ্ডে অস্ত্রসহ দুই ‘শুটার’ গ্রেপ্তার
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ
রাণীনগরে জমির মালিকানা দ্বন্দ্বে মারপিটে পিতা-পুত্র আহত
মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান” ঘুরে দেখলেন দর্শনার্থীরা
উত্তরায় ভয়ঙ্কর মাদক ‘কেটামিন’ তৈরির ল্যাব: ৩ চীনা নাগরিক গ্রেফতার
আলীকদমে ১০ কেজি হরিণের মাংসসহ যুবক আটক: কারাদণ্ড ও অর্থদণ্ড 