বুধবার ● ৯ জুলাই ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুন্সিগঞ্জে অসহায় দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
মুন্সিগঞ্জে অসহায় দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিলো কোস্টগার্ড
মনির হোসেন
![]()
মুন্সিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।
বুধবার (৯ জুলাই) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় ৯ জুলাই বুধবার সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত কোস্ট গার্ড ঢাকা জোন অধীনস্থ বিসিজি কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সিগঞ্জের লৌহজং থানাধীন কান্দিপাড়ায় মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন ২৫০ জন অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিষয়: #অসহায় #দুঃস্থ #মুন্সিগঞ্জ










বাঁধ নির্মাণে দুর্নীতি প্রতিরোধে পাহাড়াদারের ভুমিকা পালন করবে সরকার : সুনামগঞ্জে এ্যানি
নিজ নাগরিকদের ইসরায়েল ছাড়তে যুক্তরাষ্ট্রের নির্দেশ
১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
দোকানে ঢুকে পায়ের রগ কেটে যুবদল নেতাকে হত্যা
চাঁদাবাজি কাণ্ডে আলোচিত রিয়াদ আবারও গ্রেফতার
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ২
বৈষম্যবিরোধী আ ন্দো ল নে র সাবেক নেতা রিয়াদ কা*রা*গা*রে
হবিগঞ্জ-সিলেট সড়কে বাস চলাচল বন্ধ, ভোগান্তি
সাভারে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ৮
