বুধবার ● ১৪ মে ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্য গ্রেফতার
বজ্রকণ্ঠ ডেস্ক::

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযানে কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫টি চাপাতি এবং ৪টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
বুধবার (১৪ মে) সকালে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার মেকাপ খান রোড ও বোর্ড গাড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিশোর গ্যাং ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়।
গতকাল মঙ্গলবার বেলা ৩টার দিকে মোহাম্মদপুরের রায়েরবাজার আজিজ খান রোড, মেকআপ খান রোড এবং প্রেমতলা গলিতে ‘লও ঠেলা’ গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা চাপাতি হাতে এলাকায় মহড়া দেয় এবং এলাকায় ত্রাস সৃষ্টি করে। এরপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
বিষয়: #কিশোর #গ্যাং #গ্রেফতার #মোহাম্মদপুরে #৯ সদস্য #‘লও ঠেলা’ গ্রুপের




গনমিছিল সমাবেশে মিলন ও মিজান ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিন, গণতন্ত্রকে বাঁচান।”
অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান
আব্দুল আউয়াল দেশে ফিরছেন সামাজিক উন্নয়ন ও ক্রীড়া কার্যক্রমে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা !
জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবিতে ইসিতে ১১ নারী সংগঠন
সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সহায়তা করবে কোস্টগার্ড
সমর্থনে গণসভা ও মিছিল অনুষ্ঠিত ধানের শীষের পক্ষে বাবার জন্য মেয়ের ভোট প্রার্থনা
কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট সামুদ্রিক মাছসহ ৩৪ জেলে আটক
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ স্কুল ছাত্রের মৃত্যু
ঢাকার দুই আসন ‘অধিক ঝুঁকিপূর্ণ’: সেনাবাহিনী
মুন্সিগঞ্জে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২
