রবিবার ● ৩০ মার্চ ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রবিবার
চাঁদ দেখা গেছে, সৌদি আরবে ঈদ রবিবার
বজ্রকণ্ঠ নতুন ডেস্ক :::
![]()
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ১৪৪৬ হিজরি সনের রমজান মাস ২৯ দিনে শেষ হচ্ছে। আর আগামীকাল রবিবার (৩০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী।
সৌদিতে চাঁদ দেখার তথ্য ইনসাইট দ্যা হারামাইনের ফেসবুক পেজে জানানো হয়েছে।
আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়।
এদিকে, বাংলাদেশে আগামীকাল রবিবার ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এই সভা অনুষ্ঠিত হবে। এতে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন উপস্থিত থাকবেন। বাংলাদেশে কবে ঈদ উদযাপিত হবে, তা এ সভা থেকেই জানানো হবে।
বিষয়: #আরব #ঈদ #গেছে #চাঁদ #দেখা #রবিবার #সৌদি










সুনামগঞ্জে শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট
হবিগঞ্জ-সুনামগঞ্জসহ ৫ জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা: বিপদসীমার মুখে খোয়াই নদী
রাণীনগরে গ্রামীন রাস্তায় পক্ষে-বিপক্ষে বেড়া অপসারণ : এসিল্যান্ডের হস্তক্ষেপে নিরসন
টেকনাফে নৌবাহিনীর অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা জব্দ
মিটার পাঠক থেকে কোটিপতি! ছাতকে বিউবোতে গোলাম রব্বানীর অস্বাভাবিক উত্থান নিয়ে তোলপাড়
সাবেক এমপি দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুতে সুনামগঞ্জের ৫ এমপির শোকপ্রকাশ
আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত
মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনের জন্য প্রেরণ
দিরাইয়ে রহস্যজনকভাবে একই সাথে স্বামী-স্ত্রীর মৃত্যু
বানিয়াচংয়ে গাছ পড়ে বিদ্যুৎ লাইনের তার ছিন্ন: অন্ধকারে কালাইমজুড়া গ্রাম 