শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বজ্রকণ্ঠ "সময়ের সাহসী অনলাইন পত্রিকা", ঢাকা,নিউ ইয়র্ক,লন্ডন থেকে প্রকাশিত। লিখতে পারেন আপনিও। বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” আপনাকে স্বাগতম। বজ্রকণ্ঠ:: জ্ঞানের ঘর:: সংবাদপত্র কে বলা হয় জ্ঞানের ঘর। প্রিয় পাঠক, আপনিও ” বজ্রকণ্ঠ ” অনলাইনের অংশ হয়ে উঠুন। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ” বজ্রকণ্ঠ:” সময়ের সাহসী অনলাইন পত্রিকা ” কে জানাতে ই-মেইল করুন-ই-মেইল:: [email protected] - ধন্যবাদ, সৈয়দ আখতারুজ্জামান মিজান

Bojrokontho
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সোনামসজিদে গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২
প্রথম পাতা » প্রধান সংবাদ » সোনামসজিদে গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২
১৫৬ বার পঠিত
বুধবার ● ৮ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সোনামসজিদে গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২

মোঃ আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
সোনামসজিদে গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরি, আটক ২
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বালিয়াদিঘীর একটি গোডাউন থেকে ১৪২ বস্তা চাল চুরি হয়েছে। সোমবার বিকালে স্থানীয়দের সহযোগিতায় সোনামসজিদ বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকার মাইমুলের ছেলে আবেদ আলী (৩৪) ও দুখু মÐলের ছেলে জসিমকে (৩৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। স্থানীয়রা জানায়, গত এক মাস আগে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ এলাকার তালতলা বাজার এলাকায় জালাল উদ্দিনের ঢালাই করা একটি গোডাউন ভাড়া নেন ট্রান্সপোর্ট ব্যবসায়ী আবদুস সালাম। সেখানে মেসার্স কাদের সুপার রাইস মিলের আমদানি করা ২ হাজার ৮’শ বস্তা চাল মজুদ করে ওই গোডাউনে রাখেন। গত ৪ অক্টোবর বিকালে ওই গোডাউনে ১৪২ বস্তা চাল কম দেখতে পান। স্থানীয়রা আরও জানায়, সোমবার বিকালে এলাকাবাসীর সহযোগিতায় শিবগঞ্জ থানা পুলিশ বালিয়াদিঘী-কলোনীপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কাউয়ুম, আবদুল হাকিম, সফিকুল, জামাল ও আবেদ আলীর বাড়ি থেকে ৪৪ বস্তা চাল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবেদ আলী ও জসিমকে এলাকাবাসী আটক করে পুলিশে দেয়। শিবগঞ্জ থানার এসআই কবির হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী আবদুস সালাম বাদি থানায় একটি মামলা করেছেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। চুরি হওয়া বাকি চাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।



বিষয়: #  #  #



আর্কাইভ

--- --- --- সিলেট শহরের সকল হবিগঞ্জী --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- --- ---

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাকাসহস ৬ সিটিতে প্রশাসক নিয়োগ
ইসিতে একযোগে ১১২ কর্মকর্তা বদলি
১২ মার্চ প্রথম সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
আওয়ামী লীগের বিষয় আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল
সংগীতশিল্পী নোবেল আবারও গ্রেফতার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
রাষ্ট্রপতি অপসারণে অন্তর্বর্তী সরকারের ‘কুচক্র’
১৪ বোতল মদসহ আটকের ঘটনায় মুখ খুললেন মেহজাবীন
দর্শনায় পুর্ব বিরোধের জেরে একজনকে কুপিয়ে জখম
মালয়েশিয়ায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প